মুখ দেখে এবার খুলবে ফেসবুক অ্যাকাউন্ট, আসছে 'ফেস রিকগনিশন' ফিচার
'ফেস রিকগনিশন' ফিচারের উপরে কাজ করছে ফেসবুক টিম। এই পদ্ধতি চালু হলে ভবিষ্যতে ইউজারের মুখ দেখে চিনে তবেই অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করা যাবে।
প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে 'ফেস রিকগনিশন' ফিচারের উপরে কাজ করছে ফেসবুক টিম। এই পদ্ধতি চালু হলে ভবিষ্যতে ইউজারের মুখ দেখে চিনে তবেই অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করা যাবে। [আরও পড়ুন : ফেসবুক, টুইটারে এই জিনিসগুলি শেয়ার করলেই বিপদে পড়বেন]

ফেসবুকের তরফে বলা হয়েছে, যারা খুব তাড়াতাড়ি ও সহজে অ্যাকাউন্ট রিকোভরি পদ্ধতির সময়ে ভেরিফাই করাতে চান তাদের জন্য নতুন পদ্ধতি পরীক্ষা করে দেখা হচ্ছে। যে ডিভাইসে আপনি লগ ইন করা রয়েছেন সেখানে এই সুবিধা পাওয়া যাবে। [আরও পড়ুন : সাবধান! এই কৌশল অবলম্বন করে যেকেউ আপনার ফেসবুক খুলে ফেলতে পারে]
ফেসবুক ব্যবহারকারীরা যাতে নিজেদের লক হওয়া অ্যাকাউন্ট খুলতে পারেন সেজন্য নানা ধরনের পদ্ধতি প্রয়োগ করে দেখা হচ্ছে। এই নতুন পদ্ধতি সামনে এলে ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে কোনও সমস্যা হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। [আরও পড়ুন : অনলাইনে এই কাজগুলি করলে যেকোনও সময় গ্রেফতার হতে পারেন]
এর পাশাপাশি ভিডিও চ্যাট ডিভাইস দিয়ে ইউজারের মুখ যাচাইয়ের কথাও চলছে। তবে অনেকে ভয় পাচ্ছেন, এর মাধ্যমে স্যোশাল সাইটে গোপনে নজরদারি চলতে পারে। সেটা খতিয়ে দেখে তবেই এই নতুন ফিচার সামনে আনা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications