এসি থেকে বেরোল সাপ, তারপর যা ঘটল ,দেখুন ভিডিওতে
ঘরের এসি মেশিন থেকে সটান বেরিয়ে এসে , একটি সাপ মুখে করে নিয়ে চলে যাচ্ছে একটি ইঁদুরকে।
যা গরম পড়েছে তাতে এসি ছাড়া টেকা দায় হয়ে পড়েছে অনেকেরই। মানুষ কাক পক্ষি সুখে নেই কেউই। দুদণ্ড বাইরে থাকলেই তাপ আর দমবন্ধ করা অস্বস্তির পরিবেশে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে যে একটু আরাম করে এসিতে বসবেন , তাও এখন আতঙ্কের!
আতঙ্কের কেন, তা অই ভিডিও দেখলেই বুঝতে পারবেন।এই ভিডিওটিতে দেখে গিয়েছে, ঘরের এসি মেশিন থেকে সটান বেরিয়ে এসে , একটি সাপ মুখে করে নিয়ে চলে যাচ্ছে একটি ইঁদুরকে।
সবচেয়ে ভয়ানক বিষয় হল এই এসি মেশিনের রঙটি সাদা, আর সাপটির রঙও সাদা, ফলে দূর থেকে বোঝা দায় যে ওটি সাপ নাকি এসিরই কোনও পাইপ। ঘরের মধ্যে এসি মেশিনে যদি এভাবে সাপ লুকিয়ে বসে থাকে, তাহলে তা নিঃসন্দেহে আতঙ্কের!
উল্লেখ্য এই ভিডিও কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অপলোড করা হয়েছে। যাতে প্রায় ৩১ হাজার লাইক পড়েছে। তবে জানা জায়নি যে এই ঘটনা কোন জায়গায় ঘটেছে।












Click it and Unblock the Notifications