(ভিডিও) শামুকের শ্লেষ্মায় উধাও বলিরেখা, 'স্নেইল ফেসিয়াল'-এর অপেক্ষায় ভারত

শামুকের শ্লেষ্মায় উধাও বলিরেখা, 'স্নেইল ফেসিয়াল'-এর অপেক্ষায় ভারত
ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর : ভাবুন তো আপনার মুখের উপর ৩ টে শামুক ছেড়ে দেওয়া হল। তারা আঠালো শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার সারা মুখে। প্রায় ২০ মিনিট...। আপনার মুখের যে অংশ ছেড়ে এগিয়ে যাচ্ছে শামুকগুলে সেখানেই পাঁকালো আঠালো কিছু একটা পদার্থ চটচট করছে। কেমন লাগবে আপনার? গা ঘিনঘিন করবে নিশ্চই?

উত্তরটা না। যখন শুনবেন ওই আঠাতেই আপনার যৌবন রহস্য লুকিয়ে রয়েছে। অবাক হচ্ছেন তো শুনে, কিন্তু একথা আমার নয়স বিশেষজ্ঞদের। অতএব খানিকটা ভরসা করা যেতেই পারে। এই পদ্ধতিকে বলা হচ্ছে "স্নেইল (শামুক) ফেসিয়াল"। বিদেশি ত্বক চর্চার নানা পদ্ধতির মধ্যে এটিও এখন নাকি বেশ জনপ্রিয়। টোকিওতে এই ফেসিয়াল সাড়া জাগানোর পর এখন পৌছে গিয়েছে মার্কিন প্রদেশেও। দাম পড়ছে মুখ পিছু ২৫০ ডলার যা ভারতীয় মুদ্রার হিসাবে ১৫ হাজার ২০০ টাকার মতো।

কী এই স্নেইল ফেসিয়াল? আসলে তিনটি শামুক ২০ মিনিট ধরে আপনার মুখের উপর বসিয়ে দেওয়া হবে। শামুকের শ্লেষ্মার স্পর্ষে ত্বকের হারানো চমচ ফিরে আসবে। কারণ বিশেষজ্ঞদের মতে শামুকের শ্লেষ্মায় ত্বকের উপযোগী প্রোটিন, অ্য়ান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়া রয়েছে। যা ত্বকের বলিরেখা কমিয়ে ত্বককে জোয়ান দেখায়। আপনার মুখের ঔজ্জ্বল্য বাড়বে, তক হবে টানটান। লোকের নজরে আপনার বয়স এক ধাক্কায় কমে যাবে প্রায় ৮-১০ বছর।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/eGeEEhCpl5s?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

এই অদ্ভুদ ফেসিয়াল পদ্ধতির স্রষ্টা ডিয়ানা গোয়ার প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ সুনীল চোপড়ার সঙ্গে পরামর্শ নিয়ে এবং পেশাদার "স্নেইল ফেসিয়ালিস্ট"-দের তত্ত্বাবধানে এই ফেসিয়ালটি করা হয়। বিশেষজ্ঞ ফেসিয়ালিস্টরা নজর রাখেন যাতে কোনওভাবে শামুকগুলি চোখে, নাকে বা কানে ঢুকে না যায়।

ডিয়ানার কথায় এটা কোনও গল্পকথা নয়, শামুকের শ্লেষ্মা অদ্ভুদভাবে কাজ করে। আর এই শ্লেষ্মা প্রাকৃতিক বলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনাও নেই। ফরাসিরা অনেকসময় প্রযুক্তির ব্যবহারে শামুকের শ্লেষ্মা বের করে তা প্রসাধনীতে মেশান। কিন্তু তার থেকে জ্যান্ত শামুকের শ্লেষ্মার প্রভাব অনেক বেশি।

তা আপাতত ভারতে এই অদ্ভুদ ফেসিয়ালের প্রচলন শুরু হয়নি। তবে বিদেশে সফল হলে এদেশে আসতে আর কতক্ষণ। ফিস স্পাও তো বিদেশ থেকেই আমদানি, প্রথমে নিন্দুকেরা খানিক নাক কুঁচকেছিলেন, কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে রমরমিয়ে চলছে ফিস স্পা। এবার তাহলে অপেক্ষা কবে এদেশে আসছে স্নেইল ফেসিয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+