‌ছোট শহরের মডেল থেকে আমেরিকার ফার্স্ট লেডি, জেনে নিন মেলানিয়া ট্রাম্প সম্পর্কে

‌ছোট শহরের মডেল থেকে আমেরিকার ফার্স্ট লেডি, জেনে নিন মেলানিয়া ট্রাম্প সম্পর্কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে অল্প–বিস্তর সকলেই প্রায় জানেন। কিন্তু তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিষয়ে খুব কমজন জানেন।

প্রথম জীবন মেলানিয়ার

প্রথম জীবন মেলানিয়ার

১৯৭০ সালে স্লোভেনিয়াতে জন্ম হয় মেলানিয়া ট্রাম্পের। তিনি মাত্র ১৬ বছর বয়সেই মডেলিং জগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে নিউ ইয়র্কে যাওয়ার আগে তিনি বিভিন্ন সংস্থায় ও প্যারিসে কর্মরত ছিলেন।

ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার আলাপ কি করে হয়?

ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার আলাপ কি করে হয়?

‌৫২ বছরের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২৮ বছরের মেলানিয়া, যিনি তাঁর তৃতীয় স্ত্রী, দেখা হয় ১৯৯৮ সালে এক ফ্যাশন উইকের অনুষ্ঠানে। এরপর তাঁরা টাইম স্কোয়ারের এক পার্টিতেও দেখা করেন। ট্রাম্প সেই সময় রাজনীতিতে আসেননি এবং তিনি রিয়্যাল এস্টেটের ব্যবসা করতেন। এরপরই তাঁরা একে-অপরের ফোন নম্বর নেন এবং প্রেম করতে শুরু করেন, তাঁদের প্রেম সেই সময় খবরের শিরোনামে চলে এসেছিল। পাঁচ বছর সম্পর্কের পর তাঁরা ২০০৫ সালে বিয়ে করেন। রিপোর্টে জানা গিয়েছে যে মেলানিয়াকে ১.‌৫ মিলিয়ন ডলারের আংটি দিয়ে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ২০১৬ সালে মেলানিয়া আমেরিকার ফার্স্ট লেডি হন। আমেরিকা আসার পাঁচ বছর পর ২০০১ সালে তিনি গ্রিন কার্ড পান। ২০০৬ সালে, তাঁর বিয়ের এক বছর পর মার্কিন নাগরিক হন মেলানিয়া।

ট্রাম্পের সন্তান

ট্রাম্পের সন্তান

ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার তিনটে সন্তান, যাঁদের মধ্যে একজন ইভাঙ্কা। ইভানার সঙ্গে বিচ্ছেদের পর ট্রাম্প বিয়ে করেন মার্লা ম্যাপলেসকে, তাঁর টিফেনি ট্রাম্প নামে এক কন্যা সন্তান রয়েছে। মার্লার সঙ্গেও বিচ্ছেদ হয় মার্কিন প্রেসিডেন্টের। এরপরই ট্রাম্প বিয়ে করেন মেলানিয়াকে, তাঁদের একটি ১৩ বছরের পুত্রসন্তান আছে, যার নাম ব্যারন ট্রাম্প।

দু'‌দিনের ভারত সফরে এসেছেন সস্ট্রীক ট্রাম্প। আহমেদাবাদে সবরমতী আশ্রম ও ‘‌নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠানের পর তাঁরা তাজমহল দর্শনের জন্য আগ্রা উড়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+