আফগান বিমানবন্দরের কাছে পর পর ৬ টি রকেট হামলা, চাঞ্চল্য কাবুল জুড়ে
কাবুল বিমানবন্দরের কাছে পর পর ৬ টি রকেট হামলায় সন্ত্রাসের আতঙ্ক ছড়িয়েছে সেদেশ জুড়ে।
ফের হামলার নিশানায় আফগানিস্তানের রাজধানী কাবুল । কাবুল বিমানবন্দরের কাছে পর পর ৬ টি রকেট হামলায় সন্ত্রাসের আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।

বুধবার কাবুল বিমানবন্দরে মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের অবতরণের পরই হয় এই হামলা। বিমানবন্দরের মিলিটারি সেকশন-এ এই রকেটগুলি গিয়ে আছড়ে পড়ে। পর পর ৬টি রেকট হামলার কথা জানা গেলেও, স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে সেখানে ৩০টির মতো রকেট আছড়ে পড়তে দেখা যায়।
এদিকে, রকেট বর্ষণের পরই থমথমে গোটা এলাকাকে ঘিরে ফেলে পুলিশ। আপাতত কোন জায়গা থেকে রকেটগুলিক উৎক্ষেপণ করা হয় তা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। তবে এই আকাশপথে হানার জন্য কোনও বিমানকে জরুরী পর্যায়ে অবতরণ করানো হয়নি। এদিকে, মার্কিন সচিবের এই কাবুল সফরের প্রথম দিনেই বিমানবন্দর এলাকায় এই হানা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications