মোদী-বাইডেন বৈঠক হোয়াইট হাউসে : আলোচনায় উঠে এসে যে ৬ তথ্য, হাইলাইটস
এর আগে আমেরিকা সফরে গিয়ে নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন আগরি বার ট্রাম্প সরকার। এরপর আমেরিকা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে।
এর আগে আমেরিকা সফরে গিয়ে নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন আগরি বার ট্রাম্প সরকার। এরপর আমেরিকা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখলেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এদিন প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। সেই বৈঠকে উঠে আসে বহু গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। সাংবাদিক বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান তা তুলে ধরেন প্রকাশ্যে।

সবথেকে বড় দুই গণতন্ত্রের মধ্যে বন্ধুত্ব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। এই বৈঠককে মার্কিন প্রেসিডেন্ট বর্ণনা করেন, এটা সবথেকে বড় দুই গণতন্ত্রের মধ্যে বন্ধুত্ব। তাঁর কথায়, ভারত ও আমেরিকার মধ্যে মৈত্রীর নয়া অধ্যায়ের সূচনা হল এদিনের বৈঠক থেকে। যতদিন যাবে ততদিন আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।

যৌথভাবে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা দুই বন্ধু দেশ একসঙ্গে লড়াইয়ের সংকল্প করেছি। বিশ্বের কাছে এখন সবথেকে বড় বিপদ হল করোনা ভাইরাস। আমাদের দুই দেশেরই প্রথম চ্যালেঞ্জ হবে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করা। বাইডেন বলেন, আমরা যৌথভাবে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করব।

বাইডেনের দৃষ্টিভঙ্গির প্রশংসায় মোদী
হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনার পর সাংবাদিক বৈঠকে ভারত নিয়ে বাইডেনের দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাইডেন। সেই বার্তায় উভয় দেশের মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে। কোভিড হোক বা বিশ্ব উষ্ণায়ন বা সন্ত্রাসের মোকাবিলা- একসঙ্গে কাজ করবে দুই দেশ।

বন্ধনের সবথেকে বড় মাধ্যম বাণিজ্য
মার্কিনমুলুকে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রযুক্তির বিকাশকে মানবতার স্বার্থে ব্যবহার করতে হবে। বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। দু-দেশের বন্ধনের সবথেকে বড় মাধ্যম হল বাণিজ্য। সেই বাণিজ্যের প্রসার আরও বাড়বে। দুই দেশে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে।

সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইের বার্তা
মোদী ও বাইডেন- দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে মহাত্মা গান্ধীর জন্মদিনকে অহিংস দিবস হিসেবে পালন করার বার্তা দেন। আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। তার আগেউ মোদী ও বাইডেন হোটাইট হাউসে বৈঠকের পর একসঙ্গে কাজ করার বার্তা দেন। অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীকে সামনে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে ভারত ও আমেরিকা, জানান উভয়েই। গোল্বাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধেও তাঁদের যৌথ লড়াই জারি থাকবে।

ভারতে আমার আত্মীয়রা থাকেন
ভারতীয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান এদিন সাংবাদিক বৈঠকে হাসিঠাট্টায় মেতে ওঠেন। এক বাইডেন মুম্বই থেকে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে। তার পরিপ্রেক্ষিতেই মোদী জানান, মুম্বইয়ে মোট পাঁচজন বাইডেন রয়েছেন। তিনি তা খবর নিয়ে জেনেছেন। আর সে কথা জানার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মজার ছলে বলেন, ভারতে আমরা আত্মীয়রা থাকেন। এরপরই দুই রাষ্ট্রপ্রধান হাসিতে ফেটে পড়েন।












Click it and Unblock the Notifications