ইউরোপ যেন চিন! স্পেনেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তদের মৃত্যু
করোনা ভাইরাস নিয়ে আতঙঅক যেন ক্রমেই চিন ও পূর্ব এশিয়া ছাড়িয়ে ঢুকে পড়ছে ইউরোপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে বর্তমানে করোনা ভাইরাসের কেন্দ্রবুন্দুতে পরিণত হয়েছে ইউরোপ। আর এই পরিস্থিতিতে ইতালির পাশাপাশি স্পেনেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

স্পেনে গত ২৪ ঘণ্টাতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর জেরে স্পেনে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯১। ক্রমেই এই সংখ্যা ২০০ ছআড়িয়ে ৩০০-র দিকে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত বেগে। স্পেনে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬০২৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯১ জন।
চিনকে ছাড়িয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। এমনটাই জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তারা এও সতর্ক করেছে কখন এই প্রাদুর্ভাবের চূড়ান্ত পরিণতি ঘটবে তা জানা অসম্ভব। চিন এবং বাকি বিশ্ব ছাড়া ইউরোপ থেকেই আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। জানিয়েছেন হু-এর প্রধান ট্রেডোস আধানম ঘেব্রেসাস।
এদিকে স্পেনের থেকেও বাজে অবস্থা ইতালির। বর্তমানে বিশ্বের করোনার প্রকোপে সব থেকে ভয়াবহ পরিস্থিতি ইতালিতেই। সেদেশে ইতিমধ্যে ১২৬৬ জন এই ভাইরাসের প্রভাবে মারা গিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে ইরান। সেখানে ৫১৪ জন মানুষ মারা গিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে স্পেন। সেখানে ১২২ জন মানুষ এবং পঞ্চম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় ৭১ জন করোনা ভাইরাসের শিকার হয়েছেন।
শুধু শুক্রবারে করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে ইতিমধ্যে ৪০১ জন মানুষের প্রাণ গিয়েছে। তার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ইতালি। সেখানে ২৫০ জন মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন একদিনে। ইরানে প্রাণ হারিয়েছেন একদিনে ৮৫ জন মানুষ। ইরানে শনিবার সেই সংখ্যাটা ৯১। এর জেরে সেদেশে এখনও পর্যন্ত ৬১১ জন মারা গিয়েছে।












Click it and Unblock the Notifications