ধ্বংসস্তুপের নীচে ১৭ ঘন্টা! ছোট্ট ভাইয়ের মাথা বুক দিয়ে আগলে ৭ বছরের দিদি
সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা! ধ্বংসস্তুপের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনাও ধীরে ধীরে কমছে। তাও চেষ্টা চলছে। লড়াই চালাচ্ছেন। যদি একটা মিরাক্কেল ঘটে।
বছর শুরুতেই শতাব্দীর ভয়ঙ্কর ভূমিকম্পের সাক্ষী গোটা বিশ্ব। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। যার প্রভাব পড়েছে সিরিয়াতেও। যত সময় গড়াচ্ছে তত বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার। একের পর ধ্বংসস্তুপের মধ্যে থেকে বেরিয়ে আসছে একাধিক মৃতদেহ।

যত সময় গড়াচ্ছে ততই ক্ষীণ হচ্ছে মিরাক্কেলের আশা। আর এর মধ্যেই সাত বছরের একটি শিশুর ভিডিও ভাইরাস সোশ্যাল মিডিয়াতে। যা গোটা বিশ্বকে আরও একবার নাড়িয়ে দিয়েছে! যতবার ভাইরাল হওয়া ভিডিও নজরে আসছে ততবারই কেঁপে উঠছে হৃদয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসস্তুপের মধ্যে একটি সাত বছরের বাচ্চা তাঁর ভাইকে আগলে রেখেছে। আর তাঁদের উপর ধ্বংসস্তুপ! আর সেই ফাঁকেই কোনও রকমে দুই ভাই-বোন নিজেদের আটকে রেখেছে। ছোট্ট ভাইয়ের উপর যাতে কোনও ভাবে বিপদ না আসে ওই ধ্বংসস্তুপের মধ্যেই তাঁর মাথা আগলে রেখেছে।
প্রকাশিত খবর অনুযায়ী প্রায় 17 ঘন্টারও বেশি সময় ধরে তাঁরা ওই ভাবেই ছিল বলে জানা যাচ্ছে। উদ্ধারকারী দল তাঁদের উপর থেকে ভেঙে পড়া পাথর সরাতে অসহায় মুখ সামনে চলে আসে।
আর সেই ছবিটাই গোটা বিশ্বকে কাঁদিয়ে তুলছে... বলছেন পৃথিবীও এত নিষ্টুর হতে পারে। ছোট্ট দুই ভাইবোনের বাঁচার অসহায় আর্তি বিশ্ববাসী চোখে জল এনে দিচ্ছে। উদ্ধারের পরেই তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাঁদের চিকিৎসা চলছে বলেই খবর। প্রকাশিত খবর অন উজায়ি দুই ভাই-বোনই সুস্থ রয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি যে ছোট্ট মেয়েটিকে দেখা যাচ্ছে তাঁর নাম মারিয়ম বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, শুয়ে থাকার সময়েই আচমকাই প্রবল কম্পন হয়। আর সেই ঝাঁকুনিতেই তাঁদের বাড়ির ছাদ ভেঙে পড়ে।
While under the rubble of her collapsed home this beautiful 7yr old Syrian girl has her hand over her little brothers head to protect him.
— Vlogging Northwestern Syria (@timtams83) February 7, 2023
Brave soul
They both made it out ok. pic.twitter.com/GrffWBGd1C
অন্যদিকে তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কতটা তা স্পষ্ট নয়! আর এর মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুই দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার পার করে গিয়েছে। মৃতের সংখ্যা ১১ হাজার ২০০ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ যত সরানো হচ্ছে তত দেহ বেরিয়ে আসছে। আরও কয়েক হাজার দেহ ধ্বংসস্তূেপর মধ্যে পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা ২ লক্ষ হতে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এখনও বহু মানুষ ভয়াবহ ভূমিকম্পে আহত। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেই খবর।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications