১ ঘণ্টায় ৩৩ হাজার ৬১৯ কোটি টাকার বেশি ব্যবসা করল এই ই-কমার্স কোম্পানি!
একদিনের অফার শুরুর পরে মাত্র ৫ মিনিটে ৬৭০০ কোটি টাকারও বেশি অঙ্কের কেনাকাটা হয় আলিবাবার মাধ্যমে। প্রতিবছর ১১ নভেম্বর একদিনের 'সেল' গ্রাহকদের জন্য নিয়ে আসে আলিবাবা।
বেজিং, ১১ নভেম্বর : চিনা ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড মাত্র ১ ঘণ্টায় ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার ৬১৯ কোটি টাকারও বেশি অঙ্কের ব্যবসা করল বলে জানা গিয়েছে। প্রতিবছরের মতো এবছরও বার্ষিক 'সিঙ্গল ডে সেল' উপলক্ষ্যে এই টাকার ব্যবসা হয়েছে বলে খবর।
বিক্রি হয়ে গেল ই-কমার্স সংস্থা #Jabong
একদিনের অফার শুরুর পরে মাত্র ৫ মিনিটে ৬৭০০ কোটি টাকারও বেশি অঙ্কের কেনাকাটা হয় আলিবাবার মাধ্যমে। প্রতিবছর ১১ নভেম্বর একদিনের 'সেল' গ্রাহকদের জন্য নিয়ে আসে আলিবাবা। এবছরও সেরকমই সেল আনা হয়েছিল। তাতে গতবছরের চেয়ে এক-তৃতীয়াংশ বেশি বিক্রি হয়েছে।

২০০৯ সালে ই-কমার্স বাজারে আসে চিনা সংস্থা আলিবাবা। এবছর আলিবাবার বার্ষিক একদিনের সেল উপলক্ষ্যে কাইন্টডাউন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার ডেভিড বেকহ্যাম, বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট সহ অনেকে।
সংস্থার তরফে চিফ এক্সিকিউটিভ অফিসার ড্যানিয়েল ঝাঙ্গ জানান, মধ্যরাত থেকে সেল শুরু হয়েছে। তবে তার আগেই গ্রাহকেরা প্রচুর অর্ডার দিয়ে রেখেছিলেন। ফলে সময় শুরুর প্রথম পাঁচ মিনিটের মধ্যেই ৬৭০০ কোটির বেশি কেনাকাট হয়ে গিয়েছে।
এই ১১ নভেম্বর দিনটিতে শুধু আলিবাবাই নয়, চিনের অন্য ই-কমার্স সংস্থা জেডি ডট কম-ও অনলাইন সেলের নানা অফার নিয়ে আসে। এদিন আলিবাবার অফার শুরু হওয়ার পরে প্রথম ২ ঘণ্টায় যত আবেদন জমা পড়েছে তার ৮৪ শতাংশই মোবাইল থেকে এসেছে বলে জানা গিয়েছে। ফলে বোঝা যাচ্ছে চিনা গ্রাহকেরা অনলাইন মার্কেটিং ও স্মার্টফোনে কতটা অভ্যস্ত হয়ে উঠেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications