এশিয়ায় করোনার ভরকেন্দ্র এখন সিঙ্গাপুর, সংক্রমণে ছাপিয়ে গেল জাপানকেও
জনসংখ্যার দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর। কিন্তু করোনা সংক্রমণের এশিয়ার ভরকেন্দ্র হয়ে উঠেছে এই দেশ।
জনসংখ্যার দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর। কিন্তু করোনা সংক্রমণের এশিয়ার ভরকেন্দ্র হয়ে উঠেছে এই দেশ। রবিবার সেখানে নতুন করে সংক্রামিত হয়েছেন ৯৩১ জন। জাপানকে ছাপিয়ে সংক্রামিতের সংখ্যা ১৩০০০ হয়ে গিয়েছে এখানে।

করোনা সংক্রমণ বাড়ছে সিঙ্গাপুরে
করোনা সংক্রমণে এশিয়ায় চিন, ভারতের পরেই রয়েছে সিঙ্গাপুর। নিউইয়র্ক শহরের থেকেও ছোট এই দেশ। জনসংখ্যা অনেকটাই কম হলেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতিমধ্যেই ১৩০০০ ছাড়িয়ে গিয়েছে করোনা সংক্রমণ। জাপানের থেকেও এখন বেশি করোনা সংক্রামিত সিঙ্গাপুর। যার জেরে ১ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে সিঙ্গাপুরে। কিন্তু তাতে কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ।

করোনায় অর্থনীতিতে প্রভাব
করোনা সংক্রমণের কারণে সিঙ্গাপুরের পর্যটন শিল্পে ব্যপক প্রভাব পড়েছে। এই পর্যটনের উপরে দাঁড়িয়ে রয়েছে সিঙ্গাপুরের সিংহভাগ অর্থনীতি। কিন্তু করোনা সংক্রমণের কারণে গত দেড়মাস ধরে একেবারেই থমকে িগয়েছে এই শিল্প। বন্ধ হয়ে গিয়েছে পর্যটনকেন্দ্রগুলি। যার জেরে বিপুল প্রভাব পড়েছে অর্থনীতিতে। জিডিপি বৃদ্ধিও অনেকটাই ধাক্কা খেয়েছে।

জাপানকে ছাপিেয় গিয়েছে সিঙ্গাপুর
করোনা সংক্রমণে বিপর্যস্ত জাপান। ভেঙে পড়েছে সেদেশের স্বাস্থ্য পরিষেবা। করোনা আক্রান্ত রোগীরাও চিকিৎসা পাচ্ছেন না ঠিক ভাবে। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জাপান। কিন্তু সংক্রমণে জাপানকেও ছাপিয়ে গিয়েছে সিঙ্গাপুর। যদিও মৃত্যুর হার সেখানে অনেকটাই কম। মাত্র ১২ জন মারা গিয়েছেন গোটা দেশে।












Click it and Unblock the Notifications