এশিয়ার কোন দেশে হতে চলেছে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক, চূড়ান্ত হল স্থান

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সুপ্রিম নেতা কিম জং উনের মধ্যে হতে চলা ঐতিহাসিক বৈঠকের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সুপ্রিম নেতা কিম জং উনের মধ্যে হতে চলা ঐতিহাসিক বৈঠকের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। কোথায় বৈঠক হবে তার দিকেও সকলের নজর রয়েছে। মার্কিন আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হতে পারে সিঙ্গাপুরে।

এশিয়ার কোন দেশে হতে চলেছে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক, চূড়ান্ত হল স্থান

সম্প্রতি সৌজন্য দেখিয়ে উত্তর কোরিয়া তিন মার্কিন জেলবন্দিকে মুক্তি দিয়েছে। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও কিম জং উনের সঙ্গে কোরিয়ায় গিয়ে দেখা করেন। তারপর বন্দিদের নিয়ে দেশে ফিরেছেন। ট্রাম্প তিনজনের সঙ্গে দেখার করবেন ওয়াশিংটনে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া বৈঠকের আগে কিম মিসাইল পরীক্ষণ বন্ধ করে ও পরমাণু পরীক্ষণ কেন্দ্র বন্ধ করে এবং সর্বোপরি তিনজন মার্কিনিকে মুক্তি দিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।

কয়েকদিন আগেই সিঙ্গাপুর প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, এই জায়গাটি বৈঠকের জন্য ভাবনাচিন্তার মধ্যে রয়েছে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার একদিনের মধ্যে কিমের বন্দি মুক্তি কূটনৈতিক দিক দিয়ে ট্রাম্পকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিমের মধ্যে সম্ভাব্য বৈঠকের ঘোষণার পর এই নিয়ে দ্বিতীয়বার উত্তর কোরিয়ায় গিয়েছেন পম্পেও। এর আগে এপ্রিলের শেষদিকেও তিনি পিয়ংইয়ং-এ যান। ২০০০ সালের পর এটাই ছিল কোনও শীর্ষ মার্কিন আধিকারিকের প্রথম উত্তর কোরিয়া সফর।

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতেই সরাসরি বৈঠকের বিষয়ে উত্তর কোরিয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক হলে দায়িত্বরত কোনও মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে এটাই হবে উত্তর কোরিয়ার কোনও শীর্ষ নেতার প্রথম মুখোমুখি বৈঠক। যার দিকে সারা বিশ্বের নজর রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+