৯০ উর্ধ্ব বৃদ্ধের শরীরে একযোগে দুই করোনা স্ট্রেনের হানা, চিকিৎসা নিয়ে বাড়ছে আতঙ্ক

৯০ উর্ধ্ব বৃদ্ধের শরীরে একযোগে দুই করোনা স্ট্রেনের হানা, চিকিৎসা নিয়ে বাড়ছে আতঙ্ক

করোনার নিত্যনতুন স্ট্রেনের হানায় ইতিমধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ছে গোটা দেশে। ডেল্টা, গামা, বিটা, আলফার পর এবার ডেল্টা প্লাসের হাত ধরে এবার গোটা দেশে চোখ রাঙাতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। এদিকে এরইমাঝে বেলজিয়ামের ৯০ বছর বয়সী এক মহিলার শরীরে পাওয়া গিয়েছে করোনার আলফা এবং বিটা প্রজাতি। যা নিয়ে নতুন করে বাড়ছ আতঙ্ক।

৯০ উর্ধ্ব বৃদ্ধের শরীরে একযোগে দুই করোনা স্ট্রেনের হানা, চিকিৎসা নিয়ে বাড়ছে আতঙ্ক

সূত্রের খবর, দুই প্রজাতির একযোগে আক্রমণের জেরে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয় ওই বৃদ্ধার। অবশেষে সম্প্রতি মারাও যান তিনি। সূত্রের খবর, মৃত ওই বৃদ্ধার শরীরে দুই জন পৃথক মানুষের শরীর থেকেই সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু এভাবে একই মানুষের শরীরে একযোগে ভিন্ন প্রজাতির করোনা সংক্রমণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এমনকী চিকিৎসা পদ্ধতি নিয়ে বাড়ছে উদ্বেগ।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটি ঘটে মার্চ মাসে। প্রাথমিকভাবে বাড়িতেই চিকিৎসা করাচ্ছিলেন ওই বৃদ্ধা। কিন্তু দ্রুত শারীরিক অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেই তার করোনা পরীক্ষার পর চোখ কপালে ওঠে চিকিৎসকদের। দেখা যায় তাঁর শরীরে আলফা এবং বিটা দুই স্ট্রেনই উপস্থিত রয়েছে। এদিকে যে সময় তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন সেই সময় বেলজিয়ামে দাপিয়ে বেড়াচ্ছিল এই দুই স্ট্রেনই।

কিন্তু একযোগে দুই স্ট্রেনের হামলা কী করে সম্ভবপর হল তাই সবথেকে বেশি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। যদিও বৃদ্ধার পরিবার সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত টিকা নেননি ওই মহিলা। টিকা নিলে খুব সম্ভবত এই নিদারুণ পরিণতি আটকানো সম্ভব হত বলে মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, এরআগে জানুয়ারি মাসে ব্রাজিলে দুজনের শরীরে দুই ধরনের স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছিল। তখনও তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+