ভূমিধসে ৩০০ জনের মৃত্যু, ৬০০ জন নিখোঁজের আশঙ্কা সিয়েরা লিওনে

সিয়েরা লিওনে ভূমিধসে অন্তত তিনশো জন মারা গিয়েছেন, নিখোঁজ হয়েছেন অন্তত ৬০০ জন মানুষ।

বন্যা ও ভূমিধসে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে অন্তত তিনশো জন মারা গিয়েছেন, নিখোঁজ হয়েছেন অন্তত ৬০০ জন মানুষ। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। সঠিকভাবে এখনও মৃত ও নিখোঁজের সংখ্যা পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের তরফে এই ঘোষণা করা হয়েছে।

ভূমিধসে ৩০০ জনের মৃত্যু, ৬০০ জন নিখোঁজের আশঙ্কা সিয়েরা লিওনে

অত্যধিক বৃষ্টির ফলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে পড়ে গৃহহীন হয়ে পড়েছেন। তারমধ্যেই ভূমিধসে অনেকের প্রাণ গিয়েছে। এর মধ্যে ২৯৭টি দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে ১০৯ জন পুরুষ, ৮৩ জন মহিলা ও ১০৫জন শিশু রয়েছে।

কিছু দেহ ভেসে সাগরে চলে গিয়েছে। সেগুলি উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। রাজধানী ফ্রিটাউনে অনেকে মাটির ধসে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ফ্রিটাউনে কনট হাসপাতালের মর্গ ভরে গিয়েছে মরদেহে। ঠিক কতজন মারা গিয়েছেন তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না।

সিয়েরা লিওনের রাষ্ট্রপতি আর্নেস্ট বাই কোরোমা এই ঘটনায় শোকপ্রকাশ করে সাতদিনের জাতীয় শোক পালনের ঘোষণা করেছেন। সবমিলিয়ে মোট ৯ হাজার মানুষ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাষ্ট্রপুঞ্জের তরফেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+