Shubhanshu Shukla: 'অনেক ঘুমিয়েছি', মহাকাশ থেকে কী অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু শুক্লা

চার দশকের বেশি সময় পর মহাকাশে যাওয়া প্রথম ভারতীয়, বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশ থেকে ফের একটি বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমি অনেক ঘুমিয়েছি। মহাকাশে উড়ে আসার পর তিনি খুব একটা ভালো বোধ করছিলেন না, তাই তিনি অনেক ঘুমিয়েছেন বলে জানিয়েছেন শুভাংশু।

বুধবার অ্যাক্সিওম মিশন ৪-এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে যাত্রা শুরু করেন শুভাংশু। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর এটি ভারতের প্রথম মানব মহাকাশ যাত্রা। স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটটি ক্রু ড্রাগন মহাকাশযান নিয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এই মিশনে শুক্লার সঙ্গে রয়েছেন মিশন কমান্ডার এবং প্রাক্তন নাসা মহাকাশচারী পেগি হুইটসন, এবং মিশন বিশেষজ্ঞ টিবোর কাপু ও স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি।

পৃথিবীর কক্ষপথে প্রবেশের দশ মিনিট পর আনন্দিত শুভাংশু মহাকাশ থেকে জানান, এটি অসাধারণ যাত্রা। ক্যাপসুলের ভিতরের ক্যামেরাগুলিতে দেখা যায়, চার মহাকাশচারী সুন্দর সাদা-কালো ফ্লাইট স্যুট এবং হেলমেট পরে শান্তভাবে নিজেদের আসনে বসে রয়েছেন।

৩৯ বছর বয়সী লখনউ-এর বাসিন্দা শুভাংশু দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী যিনি মহাকাশে পাড়ি দিলেন। এর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন।

কক্ষপথ থেকে এক বার্তায় শুক্লা বলেন, আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারপাশে ঘুরছি। এটি শুধু আমার যাত্রার শুরু নয়, এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচিরও শুরু। আমি চাই প্রত্যেক ভারতীয় এর অংশ হোন।

নির্ঘণ্ট অনুযায়ী, মহাকাশচারীদের এদিন বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে আইএসএস-এ পৌঁছানোর কথা। এটি একটি ২৮ ঘণ্টার যাত্রা।

এই মিশন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যতে আরও নতুন সাফল্যের পথ প্রশস্ত করবে নিঃসন্দেহে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+