ডলার বাঁচাতে হবে, নোরা ফাতেহির শো'তে কোপ পড়ল পদ্মাপারে

ডলার বাঁচাতে হবে। তাই নোরা ফতেহির অনুষ্ঠানই বাতিল করে দিল বাংলাদেশ। এমনটাই খবর সূত্রের। নোরার অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রক বিবৃতি জারি করে। সেখানে বলা হয় যে, "আমাদের লক্ষ্য বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখা। বিশ্বের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভার অনুষ্ঠানের আয়োজন করেছে। উইমেন লিডারশিপ কর্পোরেশন আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখে তা অনুষ্ঠিত হবে। বিশ্বের নিয়ম অনুযায়ী এখন ডলার বাঁচাতে হবে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া যাচ্ছে না ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে।'‌

বৈদেশিক মুদ্রার মজুদ

বৈদেশিক মুদ্রার মজুদ

এই অনুষ্ঠানের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন। তিনিও বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছিলেন যে, "নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে। উল্লেখ্য এই ঘটনা নতুন নয়। আগেও ঘটেছে এই ঘটনা। ঠিক একই ইস্যুতে সেপ্টেম্বরেও এমন ঘটনা ঘটেছিল। বাংলাদেশের অন্য একটি অনুষ্ঠান করতে যাবার কথা ছিল তাঁর, কিন্তু তা তিনি করতে পারেননি। কারন তিনি ওই ডলার বাঁচানোর চক্করে সেই অনুষ্ঠানের অনুমতি পাননি।"

ঢাকা আসার কথা নিশ্চিত ছিল

ঢাকা আসার কথা নিশ্চিত ছিল

অথচ উইমেনস লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া নোরা ফাতেহির ঢাকা আসার কথা নিশ্চিত করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, উইমেনস লিডারশিপ কর্পোরেশন নোরা ফাতেহিকে ঢাকার আনার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে। কথা ছিল যে এই শো নোরা তিনবার পোশাক বদলাবেন। তাঁর সেখানে পুরস্কার বিতরণ করার কথা ছিল"

 নোরা ফাতেহি

নোরা ফাতেহি


নোরা ফাতেহি নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন।রোর:টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে তিনি বিগ বস- এ প্রতিযোগী ছিলেন।

 প্রতিযোগী

প্রতিযোগী

২০১৬ সালের ঝলক দিখলা যা র অন্যতম প্রতিযোগী ছিলেন। ২০১৬ সালে তিনি মাই বার্থডে সং শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি টি সিরিজের সাথে কোম্পানিটির আসন্ন চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও ওয়েব মুভিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। নোরা ফাতেহির জন্ম মরোক্কোতে। তাঁর মাতৃভাষা ইংরেজি হলেও তিনি আরবি, হিন্দি, ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+