Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hamas chief Sinwar killed: গুলিতে উড়ে যায় মাথার খুলি! কীভাবে হামাস প্রধানের দেহ খুঁজে পেল ইজরায়েল? ফাঁস তথ্য

Hamas chief Sinwar killed: একেবারে সুনির্দিষ্ট হামলায় খতম হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। হামাসের বিরুদ্ধে লড়াই'য়ে যা বড় সাফল্য ইজরায়েলের। আর এই খবর সামনে আসতেই কার্যত সে দেশে উদযাপন পালনে দেখা গিয়েছে ইজরায়েল সেনাবাহিনীকে।

এমনকি রাস্তায় নেমে মানুষকে উৎসব পালন করতেও দেখা গিয়েছে। কিন্তু কীভাবে মারা হল ইয়াহিয়া সিনওয়াকে? এমনকি কীভাবে স্পষ্ট হল হামাস প্রধানের দেহ (Hamas chief Sinwar killed) ।

Hamas chief Sinwar killed

Hamas chief Sinwar killed: কেটে নেওয়া আঙুল

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইজরায়েলের সেনাবাহিনীর 828 ব্রিগেড রাফাহ আল-সুলতান এলাকায় বেশ কয়েকটি মৃতদেহ খুঁজে পায়। উদ্ধার হওয়া দেহের মধ্যে একজনকে পরিচয় ঘিরে সন্দেহ তৈরি হয়। হামাস প্রধানের সঙ্গে মিল পায় সেনাবাহিনী।

তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে ইয়াহিয়া সিনওয়ার (Hamas chief Sinwar killed) আঙুল কেটে নেয় ইজরায়েল ফোর্স। DNA পরীক্ষা করতেই এই পদক্ষেপ করা হয়। প্রকাশিত খবর অনুযায়ী, ২০১১ সালে ইয়াহিয়া সিনওয়ার দীর্ঘদিন ইজরায়েলের জেলে বন্দি ছিল।

ফলে সে দেশের কাছে হামাস নেতার সমস্ত তথ্য এবং প্রোফাইল ছিল। ফলে DNA পরীক্ষা করা খুব সহজ ছিল। আর তা করতেই স্পষ্ট হয় যে, উদ্ধার হওয়া দেহ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারই।

Hamas chief Sinwar killed: গুলিতে উড়ে যায় মাথার খুলি?

ইয়াহিয়া সিনওয়ারের দেহের (Hamas chief Sinwar killed) ময়নাতদন্ত করছেন, এমন চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকের গুলিতে উড়ে যায় হামাস প্রধানের মাথায় খুলি। তবে দেহজুড়ে একাধিক আঘাত ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বন্দুকের গুলিতে মৃত্যু নিশ্চিত হয় বলে দাবি।

ইজরায়েলের ন্যাশনাল সেন্টার অফ ফরেনসিক মেডিসিনের চিফ প্যাথলজিস্ট চেন কুগেল জানিয়েছেন, ল্যাবে সংরক্ষিত প্রোফাইলের সঙ্গে ইয়াহিয়া সিনওয়ারের দেহের অংশকে পরীক্ষা করা হয়। এরপর ডিএনএ পরিক্ষা করা হয়। আর তা করতেই স্পষ্ট হয় যায় উদ্ধার হওয়া দেহ হামাস নেতার। তবে দাঁতও ভেঙে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তাতে পরীক্ষা স্পষ্ট হয়নি (Hamas chief Sinwar killed) ।

বলে রাখা প্রয়োজন, গত বছর এই ইয়াহিয়াই ইজরায়েলের উপর ভয়ঙ্কর হামলার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো গত ৭ অক্টোবরের সেই হামলার ঘটনা ঘটে। আর তাতে ইজরায়েলের ১২০০-র বেশি নাগরিকের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। আর তাই হামাস প্রধান খতম হতেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, বদলা পূরণ হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+