Car Racing Show-এ এলোপাথাড়ি গুলি, মর্মান্তিক মৃত্যু ১০ জনের, আহত ৯
ফের মার্কিনমুলুকে বন্দুকবাজের হামলা! বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি। আর তাতে মর্মান্তিক মৃত্যু ১০ জনের। শুধু তাই নয়, ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। মৃত ১০ জন রোড রেসার বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ম্যাক্সিকো শহরের বাজা ক্যালিফোর্নিয়াতে হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ।

ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখার কাজ চলছে। স্থানীয় প্রশাসন সুত্রে জানা যাচ্ছে, এনসেনেদা শহরের San Vicente এলাকাতে একটি car racing show-এর আয়োজন করা হয়েছিল।
আর সেই অনুষ্ঠান দেখতে বহু মানুষ জড়ো হয় শনিবার। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সেই সময়ে এক ব্যক্তি হঠাত করেই ওই জায়গাতে আসে। এবং বড় একটি বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়ারদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আর তা দেখেই মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন ।
আর তাতে আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় রেড ক্রোস, পুলিশ এবং দমকলের আধিকারিকরা। স্থানীয় প্রশাসন জানাচ্ছেন, ঘটনার পরেই মেক্সিকোর বিশেষ ফোর্স পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

মেক্সিকোতে বন্দুকবাজের হামলা নতুন কিছু নয়। কার্যত প্রত্যেকদিনই সে দেশের কোনও না কোনও প্রান্তে বন্দুকবাজের ঘটনা ঘটে। আর তাতে একাধিক মৃত্যু মিছিল। আর এহেন হামলা ঠেকানোটা কার্যত চ্যালেঞ্জ সে দেশের প্রশাসনের কাছে।
বন্দুকবাজদের দৌরাত্ব রুখতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুকবাজদের রুখতে ঐতিহাসিক বিলে সই করেছেন বছর খানেক আগে। কিন্তু এরপরেও এই ধরনের হামলা রুখতে একেবারেই ব্যর্থ সে দেশের প্রশাসন।












Click it and Unblock the Notifications