ফের মার্কিন বিশ্ববিদ্যালয়ে চলল গুলি, ত্রস্ত ভার্জিনিয়া
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে চলল গুলি। ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় চত্বর সিল করে দেওয়া হয়েছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুলিশের তরফে গুলি চালানোর কথা জানানো হয়েছে। মার্কিন সময়ে শনিবার রাতে ক্যাম্পাসে গুলি চলে। এই এলাকা আপাতত এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
টুইট করে পুলিশ জানিয়েছে, গোটা বিশ্ববিদ্যালয় চত্বর তন্ন তন্ন করে তল্লাশি চলছে। পিটার্সবার্গের ভার্জিনিয়া স্কুল স্কুলের শেষদিনের উদযাপন করছিল। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। এখনও আততায়ী সম্পর্কে জানা যায়নি।
গুলিতে একজন আহত হয়েছেন। তাঁর নাম জন বুরকেট। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিতসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আততায়ী ক্যাম্পাসেরই কেউ বলে মনে করা হচ্ছে। যেখানে অনুষ্ঠান চলছিল সেখানে গুলি চালানোর ঘটনা ঘটেনি। এটা বিচ্ছিন্ন ঘটনা বলেই প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে।












Click it and Unblock the Notifications