লাস ভেগাসে কনসার্টে ৩২তলা থেকে গুলি, মৃত ৫০, দায় স্বীকার ইসলামিক স্টেটের

লাস ভেগাসে মিউজিক ফেস্টিভ্যালে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল কমপক্ষে ৫০ জনের, আহতের সংখ্যা ২০০-এর বেশি, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট

লাস ভেগাসে মিউজিক ফেস্টিভ্যালে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল কমপক্ষে ৫০জনের। লাস ভেগাসের ম্যান্ডালে বে রিসর্টে এই শ্যুট আউটে আহতের সংখ্যা ৪০০-এর বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একজন হামলাকারীই এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তবে এলোপাথাড়ি গুলি চালানোর পর সে নিজেও আত্মঘাতী হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার সঙ্গে গোটা দশেক অটোমেটিক অ্যাসল্ট রাইফেল ছিল বলে জানা গিয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

লাস ভেগাসে কনসার্টে ৩২তলা থেকে গুলি, মৃত ৫০, দায় স্বীকার ইসলামিক স্টেটের

লাস ভেগাসে কনসার্টে ৩২তলা থেকে গুলি, মৃত ৫০, দায় স্বীকার ইসলামিক স্টেটের

লাস ভেগাসে কনসার্টে ৩২তলা থেকে গুলি, মৃত ৫০, দায় স্বীকার ইসলামিক স্টেটের

ম্যানডালে বে-তে তিনদিন ব্যাপি মিউজিক ফেস্টিভ্যালের শেষ দিনে কনসার্ট জমে উঠেছিল। কনসার্টও তখন শেষের পথেই। আচমকা গুলির শব্দ ছাপিয়ে গেল কনসার্টের মিউজিককে। কিছু বুঝে ওঠার আগেই গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়লেন অনেকেই । মূহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ম্যানডালে বে রিসর্টের আপার লেভেল বা ওপরের তলা থেকেই এলোপাথাড়ি গুলি ছোঁড়া হয়। মুহূর্তের মধ্য়েই গোটা এলাকায় ছেয়ে ফেলে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।

গুরুতর আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এতকিছুর মধ্যেই অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালিয়ে যেতে থাকে বন্দুকবাজেরা। লাস ভেগাসের শেরিফ জানিয়েছেন, ম্যানডালে বে রিসর্টের ৩২ তলার একটি ঘরে আততায়ী লুকিয়ে ছিল। তবে পুলিশ আসার আগেই সে আত্মঘাতী হয় বলে জানা গিয়েছে। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে আততায়ীর।

এদিকে এই হামলার পর ম্যানডালে বে-র দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে। এমনকি লাস ভেগাসের ম্যাকারাম বিমানবন্দরের দিকে আসা সমস্ত বিমানকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ অপারেশনের লাইভ স্ট্রিমিং করতেও নিষেধ করা হয় আতঙ্কিত জনতাকে।

লাস ভেগাসে কনসার্টে ৩২তলা থেকে গুলি, মৃত ৫০, দায় স্বীকার ইসলামিক স্টেটের

এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে ভয়াবহ বলেই বর্ণনা করেছেন তিনি। মৃতদের শ্রদ্ধা জানিয়ে ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+