ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, ফ্লোরিডার স্কুলে হানায় মৃত কমপক্ষে ১৭
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার এক হাইস্কুলে বহিষ্কৃত ছাত্রের বন্দুক নিয়ে হামলায় বেশ কয়েকজন ছাত্র-সহ মৃত কমপক্ষে ১৭। আহত কমপক্ষে ২০। হামলাকারী চাত্র নিকোলাস ক্রুজকে গ্রেফতার করা হয়েছে।
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার এক হাইস্কুলে বহিষ্কৃত ছাত্রের বন্দুক নিয়ে হামলায় বেশ কয়েকজন ছাত্র-সহ মৃত কমপক্ষে ১৭। আহত কমপক্ষে ২০। হামলাকারী চাত্র নিকোলাস ক্রুজকে গ্রেফতার করা হয়েছে।

নিকোলাস ক্রুজই খুনি। তাকে গ্রেফতার করা হয়েছে। তার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পরীক্ষা পরীক্ষা করে দেখা হচ্ছে। জানিয়েছে সেখানকার প্রশাসন। স্থানীয় প্রশাসনকে তদন্তে সাহায্য করছে এফবিআই।
ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের ছাত্র ছিল নিকোলাস ক্রুজ। সেখানেই হামলার ঘটনা ঘটে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিকোলাসকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।
তদন্তকারীরা জানিয়েছেন হামলাকারী ছাত্রের কাছে এআর-১৫ রাইফেল ছিল। ওই ছাত্রের কাছে দ্বিতীয় কোনও বন্দুক ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। জানিয়েছেন ফ্লোরিডার তদন্তকারীরা। মৃতদের মধ্যে ১২ জনই ছিল স্কুল বিল্ডিং-এর মধ্যে। স্কুল বিল্ডিং-এর বাইরে দুজনকে গুলি করে মারা হয়। স্কুলের বাইরের রাস্তায় একজন মারা যান। হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
গুলিবিদ্ধ বেশ কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনায় দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প। ফ্লোরিডার গভর্নরের সঙ্গে কথা বলেছেন তিনি।
My prayers and condolences to the families of the victims of the terrible Florida shooting. No child, teacher or anyone else should ever feel unsafe in an American school.
— Donald J. Trump (@realDonaldTrump) February 14, 2018
স্কুলে ইন্ডিয়ান-আমেরিকান ছাত্ররা ছিল বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। দিনটি দুঃখের দিন বলে বর্ণনা করেছেন শেখর রেড্ডি নামে এক ব্যক্তি। যাঁর বন্ধুর ছেলে এই গুলি চালনায় আহত হয়েছেন।












Click it and Unblock the Notifications