ওয়াশিংটনে পার্টির মাঝে গুলির লড়াই, নিহত ১, আহত ২০

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি আউটডোর পার্টিতে প্রথমে বিবাদ থেকে শুরু হয়ে তা পৌঁছে যায় গুলির লড়াইয়ে। আর সেই ঘটনায় অন্তত কুড়ি জন আহত ও একজনের নিহত হওয়ার খবর সামনে এসেছে। এক পুলিশ আধিকারিকও জীবনপণ লড়াই চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

ওয়াশিংটনে পার্টির মাঝে গুলির লড়াই, নিহত ১, আহত ২০

ঘটনায় নিহত হয়েছে ১৭ বছরের এক কিশোর। স্থানীয় সময় মধ্যরাতের পর এই ঘটনা ঘটে। একটি পার্টিতে সকলে মিলে জড়ো হয়েছিলেন। সেখানে প্রথমে বিবাদ সৃষ্টি হয়। এবং তারপরেই অনেকে বন্দুক বের করে গোলাগুলি ছুঁড়তে থাকেন বলে অভিযোগ। এই গুলিবৃষ্টির কারণ অবশ্য এখনও পুলিশের অজানা।

এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই পার্টিতে শতাধিক লোক উপস্থিত ছিল বলে স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এটি সম্ভবত একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেখানেই গুলির লড়াইয়ে এই মারাত্মক ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+