মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, ওয়াল মার্টে এলোপাথারি গুলি, মৃত কমপক্ষে ১০ জন
মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, ওয়াল মার্টে এলোপাথারি গুলি, মৃত কমপক্ষে ১০ জন
আমেরিকার ভার্জিনিয়ায় বন্দুকবাজের হামলা। ওয়ালমার্ট স্টোরে বন্দুকবাজের এলোপাথারি গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। গুলি করে হত্যা করা হয়েছে বন্দুকবাজকেও। মঙ্গলবার রাতে ঘটেছে ঘটনাটি। ওয়ালমার্ট স্টোরে তখন কেনাকাটি করছিলেন অনেকেই। হঠাৎ করেই এক ব্যক্তি বন্দুক নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করেন একের পর এক ক্রেতা।

বন্দুকের গুলির আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে মার্কিন পুলিশের কুইক রেসপন্স টিম ছুটে আসে। সঙ্গে সঙ্গে গুলি চালিকে বন্দুকবাজকে নিকেশ করা হয়েছে। এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগেও একাধিকবার আমেরিকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। কিন্তু আমেরিকার বন্দুক নীতির এখনও কোনও পরিবর্তন আনা হয়নি। এই নিয়ে সরব হয়েছিলেন সেখানকার বাসিন্দারাই। কয়েক মাস আগে একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তাতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া মারা গিয়েছিল। একদিনের জন্য গোটা দেশে শোক পালন করেছিলেন বাইডেন সরকার। কিন্তু তারপরেও আমেরিকার বন্দুক নীতিতে কোনও পরিবর্তন আনা হয়নি।












Click it and Unblock the Notifications