ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, মৃত ২
লুসিয়ানা, ২৪ জুলাই : ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল। লুসিয়ানা শহরে ১ জনকে মেরে ৬ জনকে জখম করে নিজে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ, এমনটাই জানা গিয়েছে পুলিশসূত্রে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার লুসিয়ানার লাফায়েটের একটি সিনেমা হলে এই হামলার ঘটনা ঘটে। সেইসময়ে 'ট্রেন রেক' নামে একটি সিনেমা চলছিল প্রেক্ষাগৃহে।

পুলিশ জানিয়েছে, আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ হঠাৎই এক বয়স্ক বন্দুকধারী হলে ঢুকে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে। এরপর সে নিজে আত্মঘাতী হয়। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক মহিলাও।
লুসিয়ানার গভর্নর ববি জিন্দাল ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই প্রদেশে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের বাস। সেখানে এমন ঘটনা ঘটায় মার্কিন প্রশাসন ফের নড়েচড়ে বসেছে।












Click it and Unblock the Notifications