মহিলা বিদ্রোহীদের যোনি লক্ষ্য করে গুলি করার নির্দেশ রাষ্ট্রপতি রডরিগো দুতার্তের

বিদ্রোহী মহিলাদের যোনি লক্ষ্য করে গুলি করার নির্দেশ রাষ্ট্রপতি রডরিগো দুতার্তের

রাষ্ট্রতান্ত্রিক নৃশংসতার আরেক নিদর্শন দেখাল ফিলিপিনস। সেদেশের রাষ্ট্রপতি রডরিগো দুতার্তের সেনার প্রতি নির্দেশ রীতিমত ঘৃন্যতার পর্যায়ে চলে গিয়েছে। যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও চলছে শোরগোল। দুতার্তে গত ৭ ফেব্রুয়ারির এক সভায় সেদেশের সেনাকে উজ্জীবিত করতে এক ভাষণ দেন। আর সেখানেই তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে ওঠা মহিলাদের দমনের জন্য এক নির্দেশ দেন সেনাকে।

মহিলা বিদ্রোহীদের যোনি লক্ষ্য করে গুলি করার নির্দেশ রাষ্ট্রপতি রডরিগো দুতার্তের

দুতার্তে রাষ্ট্রপতি হওয়ার আগে মেয়র ছিলেন । আর এই ভাষণ তিনি মেয়র হিসাবেই দিয়েছিলেন ৭ ফেব্রুয়ারি। সেদিন তিনি বলেন, ' সেনাকে বলা হোক, মেয়রের তরফে নতুন নির্দেশ রয়েছে , আমার মারব না , শুধু যোনি (মহিলাদের) লক্ষ্য করে গুলি চালানো হবে। আর যাঁর যোনি নেই সে আর কোন কাজে লাগবে। ' এই নিকৃষ্টতম মন্তব্যের জেরে ফিলিপিনস সহ গোটা বিশ্বের সভ্যসমাজ গর্জে উঠছে। তবে সেই সভায় উপস্থিত অনেকেই এই বক্তব্যকে মজা হিসাবে নিয়ে হাসাহাসি করেছেন বলে স্থানীয় সূত্রের খবর।

বহু মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই মন্তব্য ঘিরে সমালোচনা উঠে আসছে। এটাই প্রথম নয়, এর আগেও বহু মহিলা রাজনীতিককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে দুতার্তের কাছে। সেকানে বামপন্থী মনোভাবাপন্ন বহু বিদ্রোহী শক্তিই রাষ্ট্রবিরোধিতার পথে বেছে নিয়েছে। এদিকে, যে মহিলারাই তাঁর সমালোচনা করেন, তাঁকেই কদর্য ভাষায় আক্রমণ শানান দুতার্তে। আপাতত তাঁর এই নয়া মন্তব্য ঘিরে জল কতদূর যায় সেটিই দেখার। এজন্য অনেকেই তাঁকে 'পূর্বের ডোনাল্ড ট্রাম্প ' বলে আখ্যা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+