আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শেখ হাসিনা, নির্বাচনে আওয়ামি লিগের PM পদের মুখ কে, ইঙ্গিত সজীব ওয়াজেদ জয়ের

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে বক্তব্য জানাচ্ছেন তার আমেরিকা প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পৌঁছনোর পরে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, মা আর রাজনীতিতে ফিরবেন না। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি মন্তব্য পরিবর্তন করে জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন শেখ হাসিনা।

পরবর্তী সময়ে তিনি শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। শুক্রবার এই মন্তব্যের পরে শনিবার তিনি দাবি করেছেন গত সোমবার, পাঁচ অগাস্ট দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শেখ হাসিনা।

Sheikh Hasina

সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে আসছিল। সেই সময় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। সেদিন শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের হিংসায় মৃতের সংখ্যা প্রায় আড়াইশো। আর জুলাইয়ের মাঝামাঝি থেকে হিংসায় মৃত্যুর হিসেব ধরলে সংখ্যাটা প্রায় সাড়ে পাঁচশোর আশপাশে।

  • হাসিনার পদত্যাগের দাবি করেছিলেন সেনাপ্রধান

গত বৃহস্পতিবার মহঃ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। তার ঠিক দুইদিন পরে শনিবার ওয়াশিংটন থেকে সজীব ওয়াজেদ জয় রয়টার্সের কাছে দাবি করেছেন, তাঁর মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। প্রসঙ্গত সেনাকর্তারা গত সোমবারেই দাবি করেছিলেন, শেখ হাসিনার পদত্যাগ করেছেন। সেই কারণে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন।

  • সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে

সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মা শেখ হাসিনা একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করতে শুরু করে। হাতে সময় ছিল না। কোনও জিনিস নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেন তিনি। সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন, প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সুযোগ না দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে।

  • হাসিনা বাংলাদেশে ফিরবেন

উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের রাষ্ট্রপতি মহঃ সাহাবুদ্দিন সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেন। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ না হওয়ায় তিনমাসের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে হবে।

  • কে হবেন আওয়ামি লিগের প্রধানমন্ত্রীর মুখ?

আগামী নির্বাচনে আওয়ামি লিগ প্রতিদ্বন্দ্বিতা করবে, এই কথা জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দল ফের ক্ষমতায় আসবে। বাংলাদেশে নির্বাচন গণতান্ত্রিক করতে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির সঙ্গে তাঁরা কাজ করবেন। সেক্ষেত্রে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা, এই প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর মা এই মায়ের পর অবসর নেবেন। আর দল যদি তাঁকে (সজীব ওয়াজেদ জয়) চায়, তাহলে তিনি তা বিবেচনা করবেন।

  • দায়ী কিছু পুলিশকর্তা

সজীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর মা বিদ্রোহে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দাবি অনুযায়ী, দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে তৈরি। কারণ তাঁর মা কোনও অন্যায় করেননি। বিক্ষোভ দমন করতে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য তিনি কিছু পুলিশ কর্তাকে দায়ী করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+