Bangladesh: বাংলাদেশে হঠাৎ বড় বদল, সকাল হতেই চমকে উঠলেন স্থানীয়রা! 'মসনদে' ফের হাসিনা তাহলে?
Bangladesh: নতুন করে বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে! প্রভাব বাড়ছে শেখ হাসিনার (Sheikh Hasina)? বাংলাদেশের মেট্রো রেলের পিলারের ফের একবার আঁকা হচ্ছে শেখ হাসিনার ছবি। আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য-সংলগ্ন মেট্রোরেলের পিলারে সেই সমস্ত ছবি আঁকা হয়েছে। আর তা দেখার পরেই বাংলাদেশের মানুশ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন।
এমনকী সে দেশে ফের হাওয়া ঘুরছে বলেও মনে করা হচ্ছে। যদিও নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য বাড়তি পুলিশ এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশে (Bangladesh) । কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বাংলাদেশে। এরপর তা নয়া মোড় নেয়! হাসিনার পদত্যাগের দাবিতে পথে নামে ছাত্ররা।

তীব্র হয় আন্দোলন। শেষমেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বঙ্গবন্ধু কন্যা। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। এরপর থেকেই নজির বিহীন ছবি দেখা গিয়েছে ওপার বাংলায়। ইতিহাস ভুলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে দেখা গিয়েছে মৌলবাদীদের।
এমনকি শেখ হাসিনার সমস্ত ছবি-মূর্তিও মুছে কিংবা ভেঙে দিতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, হাসিনা সহ আওয়ামি লিগের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে বহু মামলা। এই অবস্থায় নতুন করে পরিস্থিতি বদলের ইঙ্গিত। রবিবার রাতে একদল যুবক-যুবতীকে ফের একবার শেশখ হাসিনার ছবি আঁকতে দেখা গেল। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার পাল্টা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। জুতো ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনার শাসনকালে মেট্রোরেলের রাজু ভাস্কর্য-সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতো নিক্ষেপ, লাল রং, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে একসময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয়। ফলশ্রুতিতে এটির নামকরণ হয় 'ঘৃণাস্তম্ভ'।
আর তাতেই ফের একবার লাগল নতুন রঙ! আঁকা হল শেখ হাসিনার ছবি। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও ওই মেট্রো স্তম্ভেই আঁকা হয়েছে। আর তাতেই কার্যত ঘুম্ন উড়েছে ইউনূসদের। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে আওয়ামি লিগের নেতা-করমীদের শপথ নিতে দেখা যাচ্ছে যে, যেভাবেই হোক হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে।












Click it and Unblock the Notifications