Bangladesh: বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ফের বড় জয়! ইউনূসের ঘুম উড়িয়ে হাসিনা-রাজ শুরু পদ্মাপারে?
Bangladesh: শেখ হাসিনা ভারতে চলে আসার পর কার্যত আওয়ামী লীগকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের একাংশ। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি। সম্প্রতি তাঁর ধানমন্ডির বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক কয়েকটি ভোটে আশার আলো দেখতে শুরু করেছে হাসিনার দল আওয়ামী লীগ। এবার বাংলাদেশের কুষ্টিয়ায় আইনজীবীদের ভোটে নিরঙ্কুশ জয় হল আওয়ামী লিগের। এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কুষ্টিয়া জেলার আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও ৫টি আসনে জয়ী হয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। সেই সমিতির সভাপতি হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ। আগেও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এই ব্যক্তি। (Bangladesh)

জানা গিয়েছে, ওই নির্বাচনে বাকি আসনগুলির মধ্যে দুটি আসনে জামাত ও আর একটি আসনে জাতীয় পার্টি জয়ী হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রউফ বুধবার রাতে ওই ভোটের ফলাফল ঘোষণা করেন। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটদান পর্ব চলে। কমিশনের তরফে জানানো হয়েছে যে মোট ৪৭ জন প্রার্থী লড়েছিলেন ওই ভোটে।
এর আগে গত জানুয়ারি মাসে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও জয়ী হয় হাসিনার দল। বিএনপি প্রার্থীরা অনেক কম আসন পান সেই নির্বাচনে। ফলে একটু একটু করে আশার আলো দেখতে শুরু করেছে আওয়ামি লীগ। বিশেষ করে বাংলাদেশের বুকে ছাত্ররা নিজেদের দল ঘোষণা করতে চলেছে। আগামী নির্বাচনে সেই দল ভোটের ময়দানে ঝাঁপাতে চলেছে। এই প্রেক্ষাপটে সে দেশের একের পর এক আদালতে আওয়ামী লিগের জয় নয়া চাপে ফেলছে বিএনপি সহ বিরোধীদের।
যদিও বাংলাদেশের পরিস্থিতি এখনও খুব একটা ভাল নয়। ইউনূসের আমলে একের পর এক ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, যা নজিরবিহীন। আর তাদের আভ্যন্তরীণ অশান্ত পরিস্থিতির জন্য ভারতের দিকে আঙুল তুলছে বাংলাদেশ।
এমনকী ভারতের মাটিতে বসে যেভাবে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য রাখছেন সেই কারণেই বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে বলেও দাবি সে দেশের অন্তবর্তী সরকারেরর। যদিও ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হাসিনার বক্তব্যের সঙ্গে কোনও যোগ নেই ভারতের। এমনকী সে দেশের আভ্যন্তরীণ একের পর এক ঘটনার সঙ্গেও কোনও যোগ নেই বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications