এক সপ্তাহের মধ্যেই হাসিনা...গোপনে ঢাকামুখী আওয়ামী লিগের নেতারা! আতঙ্কে ইউনূস, হাই অ্যালার্ট বাংলাদেশে

Bangladesh: ফের একবার বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে? একেবারে গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত কয়েকদিন আগেই এক বার্তায় শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা বলেন। আর এরপরেই গোপনে দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার দিকে এগিয়ে আসছে বলে দাবি সে দেশের গোয়েন্দাদের। ইতিমধ্যে এই বিষয়ে ঢাকাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত থানাগুলিকেও সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এক বার্তায় গোয়েন্দারা বলছেন, রাজধানী ঢাকাতে অস্থিরতা তৈরি কিংবা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতেই জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লিগ। আর তা নিয়েই ফের নতুন করে সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নেতৃত্বে সে দেশে অন্তবর্তী সরকার থাকলেও কার্যত মুখ থুবড়ে পড়েছে আইনশৃঙ্খলা। হত্যা, ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে।

Bangladesh

যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আর সেই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছে শেখ হাসিনার দল। আর এই সমস্ত ইস্যুগুলিকে সামনে রেখেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহত্তর আন্দোলন তৈরি করতে চাইছে বলেও গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর রিপোর্ট। আর এই রিপোর্ট হাতে আসতে চট্টগ্রাম, ঢাকা সহ প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে যাতে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রন এবং রাজনৈতিক উত্তেজনা মোকাবিলা করা হয়।

গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনে নামবে আওয়ামী লিগের নেতাকর্মীরা জড়ো হবে। আর যা নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। সে দেশের সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, থানাগুলিকে ৮ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

যার মধ্যে রয়েছে- সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থি স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি সহ একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে।

banglasdesh

কার্যত এই গোয়েন্দা রিপোর্ট সামনে আসার পরেই বাংলাদেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 'দৈনিক ইত্তেফাক' বলে এক সংবাদমাধ্যমকে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে কড়া নজরদারি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+