তারেকের প্রত্যর্পণ! আশাবাদী বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক রহমানের প্রত্যর্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে। এমনটাই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পরও সে কীভাবে লন্ডনে থাকে,সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।
তারেক রহমানের প্রত্যর্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে। এমনটাই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পরও সে কীভাবে লন্ডনে থাকে, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

তারেককে দেশে ফিরিয়ে আনতে তাঁর সরকার সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় আওয়ামি লিগের ব্রিটেন শাখা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়। লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
লন্ডন হাইকমিশনে বিএনপির সমর্থকদের ভাঙচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সন্ত্রাসীরা তারেক রহমানের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিকে অসম্মান করেছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী হাইকমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, জানি না সেদিন কে হাইকমিশনের দায়িত্বে ছিলেন। কেন সেদিন হামলাকারীদের ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা।
বিএনপিকে দেউলিয়াসর্বস্ব দল হিসেবে উল্লেখ করে আওয়ামি লিগ সভাপতির প্রশ্ন, তারা কীভাবে একজন পলাতক আসামিকে দলের চেয়ারম্যান মনোনীত করে। তাঁর অভিযোগ, বিএনপি আসলে দেশের ইমেজ ধ্বংসের মাধ্যমে দেশ ধ্বংস করতে চায়।












Click it and Unblock the Notifications