Sheikh Hasina: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরছেন শেখ হাসিনা! ভারতকে ধন্যবাদ জানালেন কে?
Sheikh Hasina: গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি। বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্রদের আন্দোলন ক্রমশ সরকার উৎখাত ও ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়েছিল। বাধ্য হয়ে চলে আসেন হাসিনা। আর এবার সেই শেখ হাসিনা শীঘ্রই ফের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতে চলেছেন বলে দাবি আওয়ামী লীগের এক নেতার।
হাসিনা ঘনিষ্ঠ ওই আওয়ামী লীগ নেতার নাম রাব্বি আলম। বুধবার সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকারে বিস্ফোরক কথা বলেন তিনি। জানান, "প্রধানমন্ত্রী হয়েই ফিরতে চলেছেন শেখ হাসিনা। ছাত্ররা ভুল করে ফেলেছে। কিন্তু তাতে তাদের দোষ নেই। তাদেরকে প্রাভাবিত করা হয়েছে।" বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্যে বুধবার ভারতকে ধন্যবাদও জ্ঞাপন করেন রাব্বি আলম।

বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে জঙ্গিদের অভ্যুত্থান বলে ব্যাখ্যা করেন আলম। বলেন, "বাংলাদেশ সন্ত্রাসের কবলে রয়েছে। তা উৎখাত করতে হলে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর সহায়তা প্রয়োজন। রাজনৈতিক অভ্যুত্থান হতেই পারে। কিন্ত বাংলাদেশে যা হচ্ছে, তা আসলে জঙ্গিদের অভ্যুত্থান। ভারতে আমাদের একাধিক নেতানেত্রী আশ্রয় নিয়েছেন। ভারত সরকারকে ধন্যবাদ আমাদের আশ্রয় দেওয়ার জন্যে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সকল ভারতবাসীকেও ধন্যবাদ জানান তিনি।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেও কড়া আক্রমণ শানান রাব্বি আলম। আওয়ামী নেতা বলেন, "বাংলাদেশের প্রধান উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা। যেখান থেকে এসেছিলেন সেখানেই যেন ফিরে যান। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আবার ফিরে আসছেন।" বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গড়েন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস।
প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অরাজকতা তুঙ্গে পৌঁছেছে। সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার থেকে শুরু করে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও ধর্মান্তরণে বাধ্য করার মতো অভিযোগ সামনে এসেছে। ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতার করে বিনা বিচারে জেলবন্দি করে রেখেছে বাংলাদেশ। প্রতিবাদ করলেই টুঁটি চেপে ধরছে ইউনূসের সরকার। ভারত বিরোধী জিগিড় তোলা হচ্ছে খুলেআম। কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন ইউনূস।












Click it and Unblock the Notifications