'আমি পরোয়া করি না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন'! রায় ঘোষণার আগে বড় বার্তা হাসিনার

বাংলাদেশে তখন শেখ হাসিনার শাসনকাল। আর সেই সময় বাংলাদেশে সৃষ্টি হয়েছিল এক চরম অরাজকতার। তিনি দেশ ছাড়েন।পরিবর্তন হয় সরকারের। আর সেই অরাজকতার দায় এসে ঠেকে হাসিনার উপরে। মামলা হয় তাঁর বিরুদ্ধে। আর আজ আদালতের সেই মামলার রায় দান। রায় ঘোষণার আগে সমর্থকদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় দাবি করে বলেছেন যে, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা এবং তিনি এই ধরনের রায়ের পরোয়া করেন না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে তাঁর রায় ঘোষণা। আওয়ামী লীগের নেত্রী আরও বলেছেন যে, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাঁর দলকে শেষ করে দিতে চায়। ৭৮ বছর বয়সী এই নেত্রী বলেন, "এটা করা এতটাও সহজ নয়, আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে এসেছে, ক্ষমতা দখলকারীর পকেট থেকে নয় "।

তিনি জানিয়েছেন যে, প্রতিবাদের ডাক দেওয়ার পর থেকে দেশজুড়ে সমর্থকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে তা তাঁকে নতুন করে বিশ্বাস জুগিয়েছে। তিনি বলেন, "জনগন আমাদের বিশ্বাস দিয়েছে যে, এই দুর্নীতিবাজ, জঙ্গিবাদী এবং খুনি ইউনুসকে তারা দেখিয়ে দেবে যে বাংলাদেশ কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে। জনগণই এর বিচার করবে।"

তিনি বলেন, ইউনুস সরকার গত বছরের বিদ্রোহের সময় ছাত্র বিক্ষোভকারীদের সমস্ত দাবি মেনে নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল। সেটি হল একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা।

শেখ হাসিনার অভিযোগ যে, ইউনুস সরকার পুলিশ, আওয়ামী লীগ কর্মী, আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হত্যার দায়ে অভিযুক্তদের সাধারণ ভাবে ক্ষমা দিয়ে তিনি নিজের কাঁধেই দায়টা চাপিয়ে নিয়েছেন।

হাসিনা বলেন, সাধারণ ভাবে ক্ষমার ফলে নিহতদের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পায়নি। 'এটা কেমন ধরণের মানবতা?' প্রশ্ন রাখেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন যে, এই ধরনের আদালতের রায় তাঁকে কখনও থামাতে পারবে না। তিনি বলেন, " আমি জনগণের সাথে আছি। আমি আমার দলীয় কর্মীদের বলছি, চিন্তা কোরো না। এটা সময়ের ব্যাপার। আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, আমরা ভুলব না, সবকিছুর হিসাব হবে। আমি বিশ্বাস করিযে, আমি তা ফিরিয়ে দিতে পারব, ইনশাআল্লাহ।"

হাসিনা বলেন," আওয়ামী লীগ সরকার মানুষের জীবন বদলে দিয়েছিল। আজ দেশে বেকারের সংখ্যা বাড়ছে, কারোর ভালো আয় নেই। দেশে উৎপাদন নেই, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংকও লুট হচ্ছে। বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করতে হবে। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+