Sheikh Hasina: ‘স্বৈরাচারী’ ইউনূস বাংলাদেশের প্রতি দায়বদ্ধ নন, বিজয় দিবসের বিবৃতিতে আর কী বললেন হাসিনা?
Sheikh Hasina: সোমবার বিজয় দিবসের ৫৩ বছর পূর্ণ হয়েছে। হাসিনা সরকারের পতনের পর প্রথম বিজয় দিবস পালন (Vijay Diwas) বাংলাদেশে (Bangladesh)। এদিকে বিজয় দিবস নিয়ে বিবৃতি জারি শেখ হাসিনার। বাংলাদেশের ইউনূসের (Yunus Govt) সরকারকে তোপ দেগে মুক্তিযোদ্ধাদের স্মরণ মুজিবকন্যার।
মহম্মদ ইউনূসকে স্বৈরাচারী (Fascist) বলে আক্রমণ শেখ হাসিনার। বাংলাদেশেক বর্তমান সরকার মুক্তি যুদ্ধের (Liberation War) ইতিহাস মুছতে চায়, স্বাধীনতা সংগ্রামীদের লড়াইকে অস্বীকার করাই এদের লক্ষ্য বলে তোপ দাগেন হাসিনা। অগণতান্ত্রিক একটা দলের নেতৃত্ব দিচ্ছেন ইউনূস। যাদের জনগণের প্রতি কোনও দায়িত্ব নেই বলে কটাক্ষ করলেন শেখ হাসিনা।

গত জুলাই অগাস্টে ছাত্র আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন ও ক্ষমতা দখলের লড়াই দেখেছে বাংলাদেশ। ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি। সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে দেশবিরোধী সংগঠন ক্ষমতা দখল করেছে বলে এদিন বিবৃতিতে তোপ হাসিনার।
বিবৃতিতে বলা হয়, ক্ষমতা দখল করে মানুষের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বাধীন অগণতান্ত্রিক দল। বাংলাদেশের মানুষের উপর চড়া মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়েছেন ইউনূস। হাসিনা আরও বলেন, ইউনূসের সরকার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে আসেনি, আর তাই জনগণের প্রতি দায়বদ্ধ নয়। এদের মূল উদ্দেশ্যই স্বাধীনতার ইতিহাস খর্ব করা।
বাংলাদেশবাসীর জন্য তাঁর সরকারের করা উন্নয়নের কাজের বিবরণও তুলে ধরেন মুজিবকন্যা। বিশ্বের দরবারে বাংলাদেশ রোল মডেল হিসেবে উঠে এসেছিল বলে দাবি তাঁর। ইউনূসের সরকারে সেসব এখন অতীত। বিবৃতির শেষে হাসিনা উল্লেখ করেন মুক্তিযুদ্ধের কথা। বাঙালি বারবার স্বাধীনতা বিরোধী শক্তিকে পদানত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা থেকেই আবার বাঙালি জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন হাসিনা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল বাংলাদেশ। প্রায় ৯৩ হাজার সেনাকে নিয়ে পাকিস্তানি সেনাকর্তা জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে নতিস্বীকার করেন।
১৩ দিনের যুদ্ধে বিজয় শেষে পূর্ব পাকিস্তানের (East Pakistan) তকমা ঘুচিয়ে বাংলাদেশ জন্ম নেয়। কিন্তু ভারতের সেই সৌজন্য ভুলে এখন ইউনূসের (Muhammad Yunus) সরকারের বাংলাদেশে ভারত বিরোধী (Anti-India) জিগিরই দস্তুর।












Click it and Unblock the Notifications