Bangladesh: কোনও রাজনৈতিক আশ্রয় নয়, শীঘ্রই বাংলাদেশে ফিরবেন হাসিনা, জানালেন ছেলে সজীব ওয়াজেদ

ব্রিটেন-আমেরিকা ফিরিয়ে দিয়েছে। আর আশ্রয় ভিক্ষা নয়। বাংলাদেশেই ফিরবেন হাসিনা। স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ। তিনি জানিয়েছেন তাঁর মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন শীঘ্রই।

পালিয়ে যাবেন না হাসিনা। পরিস্থিতির কারণে তাঁকে দেশ ছাড়তে হয়েছে ঠিকই। তবে আওয়ামি লিখ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয় বলেই স্পষ্ট দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য হাসিনা দেশ ছাড়ার দিন থেকেই একের পর এক বিবৃতি দিয়েছেন তিনি। আওয়ামি লিগের নেতা কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন তিনি।

Bangladesh

সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ছাত্র বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। কপ্টারে ভারতের ত্রিপুরায় এসেছিলেন বোন রিহানাকে নিয়ে। সেখান থেকে তিনি বাংলাদেশ বায়ুসেনার বিমানে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন হাসিনা। কিন্তু ব্রিটেন তা খারিজ করে দেয়। তারপরে ভারতেই রয়েছেন তিনি। আমেরিকার কাছেও রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু আমেরিকাও তাতে রাজি হয়নি। কাজেই আপাতত ভারতে থাকা ছাড়া উপায় নেই হাসিনার।

এদিকে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জানিয়েছেন আর কোথাও রাজনৈতিক আশ্রয় চাইবেন না তা মা, শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন তিনি। যদিও হাসিনা দেশছাড়ার দিন ওয়াজেদ দাবি করেছিলেন তাঁর মা আর রাজনীতিতে ফিরতে চান না। তার পরের দিনই ১৮০ ডিগ্রি ঘুরে নিজের মন্তব্যের অবস্থান বদল করেন। এবং হাসিনা দেশে ফিরে আওয়ামি লিগের হাল ধরবেন বলে দাবি করেন।

হাসিনা দেশ ছাড়ার পরে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। হাসিনার সরকারি বাসভবনে ঢুকে রীতিমতো লুঠ চালানো হয়েছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে আওয়ামি লিগের নেতা কর্মীদের। মন্ত্রী-কাউন্সিলরদের খুন করা হচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামি লিগের কর্মী সমর্থকদের প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন ওয়াজেদ। তিনি দাবি করেছেন বাংলাদেশে গণতন্ত্র আনতে একমাত্র আওয়ামি লিগই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+