১২ বছরের কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক, ৬ বছরের কারাবাস মহিলার
মেলবোর্ন, ২৭ জুলাই : তাকে দেওয়া হয়েছিল কিশোরটির দেখভালের দায়িত্ব। তবে সেসব মাথায় না রেখে বিকৃত কামে মত্ত হয়ে ওঠে অস্ট্রেলিয়ার বাসিন্দা এক মহিলা। কখনও জোর করে, কখনও ভুলিয়ে কিশোরটিকে বাধ্য করে যৌনসম্পর্কে লিপ্ত হতে। আর তার সাজা হিসাবেই ৬ বছর কারাদণ্ড হল ওই মহিলার।
জানা গিয়েছে, ৩৬ বছর বয়সী ওই মহিলার মেয়ের বন্ধু ছিল ওই নিগৃহীত কিশোর। ২০১১ সাল নাগাদ মহিলা ওই দুজনকেই স্কুলে ছেড়ে দিয়ে আসার কাজ করত। সেসময়ই কিশোরের সঙ্গে সে যৌনসম্পর্কে লিপ্ত হয়।

প্রায় দুবছর ধরে এই নির্যাতন চলতে থাকলে গত মে মাসে মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে ডিএনএ টেস্টে জানা যায়, ওই শিশুকন্যাটির পিতা নিগৃহীত কিশোর।
ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলা হয় ও তাকে গ্রেফতার করা হয়। সাজা ঘোষণার সময়ে বিচারক জানান, নিগৃহীতের কৈশোরকে নষ্ট করেছেন ওই মহিলা। তাই ওই মহিলাকে সর্বোচ্চ সাজা অর্থাৎ ৬ বছরের কারাদণ্ড দেওয়া হল।
পাশাপাশি কিশোরের মা-ও জানান, ঘটনার পর কীভাবে তাঁর ছেলে বদলে গিয়েছে এবং কীভাবে গোটা ঘটনা তাঁদের পরিবারকে বদলে দিয়েছে। ওই মহিলাকে কিশোরের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা পালন না করে তার ভবিষ্যতকে নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করে তার মা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications