হোয়াটসঅ্যাপের 'স্ট্যাটাস'-এ এবার শেয়ার করুন ভিডিও, জিআইএফ !

এবার হোয়াটস অ্যাপে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাবে জিআইএফ ও ভিডিও গুলি। নতুন এই ফিচারটির নাম 'স্ট্যাটাস'।

নিউ ইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি : জনপ্রিয় অনলাইন মেসেজিং সাইট হোয়্যাটসঅ্যাপ এবার নিয়ে আসছে নতুন একটি বৈশিষ্ট। নতুন এই বৈশিষ্টের মাধ্যমে , হোয়াটস অ্যাপে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাবে জিআইএফ ও ভিডিও। নতুন এই ফিচারটির নাম 'স্ট্যাটাস'।

তবে এই বৈশিষ্ট ব্যবহারের জন্য কয়েকটি শর্ত রয়েছে। শুধুমাত্র ২৪ ঘণ্টা পর্যন্তই ছবি, জিআইএফ, ভিডিও,ইমোজির সঙ্গে আঁকা, ক্যাপশানও থাকবে। নিজের 'কনট্যাক্ট'-এর সঙ্গেই এগুলি শেয়ার করা যাবে শুধু।

হোয়াটসঅ্যাপের 'স্ট্যাটাস'-এ এবার শেয়ার করুন ভিডিও, জিআইএফ !

একটি মিডিয়া রিপোর্টে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে , তারা নিত্য নতুন ফিচার তৈরির দিকে নজর দিচ্ছেন। যাতে গোটা দুনিয়ার ১২০ কোটি মানুষের সুবিধা ভোগ করতে পারেন।

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে মেসেজের ক্ষেত্রে 'এন্ড টু এন্ড এনক্রিপশন' -এর মতো সুবিধা দেওয়া হয়েছে। প্রসঙ্গত এর আগে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে প্রচুর সমালোচনা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+