বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন শফিক রেহমান

বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটকে দেবার কয়েক ঘণ্টা পরেই, ফের বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন সাংবাদিক শফিক রেহমান।

শফিক রেহমান
ফোকাস বাংলা
শফিক রেহমান

বিমানবন্দরে আটকে দেবার কয়েক ঘণ্টা পরে, সাংবাদিক শফিক রেহমানকে ফের বিদেশ ভ্রমণের অনুমতি দিল ইমিগ্রেশন পুলিশ।

মি. রেহমান দুপুরে বিবিসি বাংলাকে জানিয়েছেন, দুপুর একটার দিকে তাকে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিদেশ ভ্রমণে কোন বাধা নেই।

টার্কিশ এয়ারলাইন্সের আগামীকাল সকালের ফ্লাইটে মি. রেহমান যেতে চান বলে জানিয়েছেন।

"আগামীকাল একই সময়ে আমি বিমানবন্দরে যাব, দেখি, যেতে পারি কিনা!"

মি. রেহমান বলছেন, তিনি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে থাকার জন্য লন্ডনে যেতে চান।

"আমি কোন কনফারেন্স বা মিটিং এ যাচ্ছি না, আমার স্ত্রীর একটি বড় অপারেশন হবার কথা ২৭শে ফেব্রুয়ারি, এখন তার পাশে থাকা দরকার আমার। এটা একটা মানবিক কারণ।"

মি. রেহমান জানিয়েছেন, তার বিদেশে যেতে কর্তৃপক্ষের কোন বাধা নেই।

এছাড়া গ্রেপ্তারের পর আটক করা তার পাসপোর্টটিও কর্তৃপক্ষ তিনদিন আগে ফেরত দিয়েছে।

প্রয়োজনীয় সমস্ত অনুমতিও তার রয়েছে বলে জানিয়েছেন মি. রেহমান।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তার লন্ডনে যাবার কথা ছিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গত বছরের ১৬ই এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন মি. রেহমান।

সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+