Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলাদেশে অশান্তির ছায়া, হাদি হত্যা মামলায় সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে বাড়ল রাজনৈতিক উত্তাপ

বাংলাদেশে অশান্তির আবহে যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় জড়িত সন্দেহভাজনের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। ধৃতের নাম হিমন রহমান শিকদার, আদাবর থানার যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বুধবার দুপুর প্রায় ২টা নাগাদ গোয়েন্দা ও বিশ্লেষণ বিভাগের (আইএডি) নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে আদাবর এলাকার একটি হোটেল থেকে শিকদারকে পাকড়াও করা হয়। পুলিশের দাবি, শিকদার ও তার সঙ্গীরা নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষছিল। এই চক্রে আরও যারা জড়িত, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

গ্রেপ্তারের পর শিকদারের কাছ থেকে বিদেশি তৈরি একটি পিস্তল, তাজা গুলি, বারুদ, পটকা সহ একাধিক সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এই উদ্ধার ঘিরে তদন্ত আরও জোরদার হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ঢাকায় ১২ ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচনের প্রচারে নামার সময় মাথায় গুলি লাগে ৩২ বছর বয়সি যুবনেতা শরিফ ওসমান হাদির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হলেও ১৮ ডিসেম্বর তিনি সেখানে মৃত্যু বরণ করেন। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র হাদি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ।

হাদির মৃত্যুর পর গোটা বাংলাদেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই উত্তেজনার মধ্যেই ময়মনসিংহে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মারার ঘটনাও ঘটে। হাদির সমর্থকদের অভিযোগ, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাদির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এমনকি হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছে বলেও দাবি তুলে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা ভারতে পালিয়েছে.এমন কোনও নির্দিষ্ট তথ্য তাদের হাতে নেই।

এই টালমাটাল পরিস্থিতিতে হাদির হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে ভারতও। কারণ, এই ঘটনার জেরে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে উগ্রপন্থীরা যে 'ভ্রান্ত বয়ান' তৈরি করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে বলা হয়েছে, এখনও পর্যন্ত ঘটনার বিষয়ে কোনও গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য ভারতের সঙ্গে ভাগ করা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+