Mamata Oxford Speech: অক্সফোর্ডে মমতার 'মিথ্যাচার'! অভিযোগ তুলে ভাষণের মাঝেই বিরোধিতা SFI-র; পোস্টে স্বীকার
Mamata Oxford Speech: লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই দর্শকাসন থেকে ধেয়ে এল একের পর এক প্রশ্ন। ভাষণের তাল কেটে চরমে পৌঁছল অশান্তি। মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলা হয়। মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলেও আক্রমণ শানানো হয় দর্শকাসন থেকে। আর ঠিক তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসএফআইয়ের যুক্তরাজ্য শাখা জানাল, মমতার ভাষণের সময় তীব্র বিরোধিতা জানানো হয়েছে তাদেরই তরফে।
এসএফআইয়ের পোস্টেই স্বীকার করা হয়েছে, অক্সফোর্ডে মমতার ভাষণের সময় মিথ্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছিলেন তারাই। মুখ্যমন্ত্রী ভাষণে একাধিক মিথ্যে দাবি করেছেন বলে দাবি বাম ছাত্র সংগঠনের। ফেসবুক পোস্টে এসএফআই জানায়, মমতার দাবির প্রমাণ দাবি করে তারা। কিন্তু শান্তিপূর্ণভাবে বক্তব্য রাখতে না দিয়ে উল্টে পুলিশ ডাকা হয় বলে অভিযোগ এসএফআইয়ের।

আরজি কর কাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন এসএফআইয়ের সদস্যরা। তাদের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের মুখে সমর্থনের কথা বললেও পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ ৬ বছর ধরে কেন ছাত্র সংসদ নির্বাচন হয়নি? নিজেদের দাবিদাওয়া রাখতে গিয়ে যাদবপুরে পড়ুয়ারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ এসএফআইয়ের। মমতা নারী ক্ষমতায়নের কথা বললেও রাজ্যে ১৯ শতাংশ পর্যন্ত মেয়েদের স্কুল ছুটের সংখ্যা ও বাল্যবিবাহ বেড়ে গিয়েছে বলে অভিযোগ এসএফআইয়ের।
রাজ্যে গণতান্ত্রিক পরিবেশের অভাব রয়েছে বলে মনে করছে এসএফআই। আর তাই মমতাকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে অক্সফোর্ডের ভাষণের মাঝেই তীব্র বিরোধিতা জানানো হয় তাদের যুক্তরাজ্যের শাখার তরফে। প্রসঙ্গত, মমতার ভাষণের মাঝেই ধেয়ে আসে প্রশ্ন। সিঙ্গুর থেকে টাটার চলে যাওয়া থেকে আরজি কর কাণ্ড, একের পর এক প্রশ্ন আসে দর্শকাসন থেকে। একের পর এক প্রশ্নের মুখে মেজাজ হারাননি মুখ্যমন্ত্রী। বললেন, এতে আমি আরও বেশি উৎসাহ পাই।
যদিও সমালোচকদের বাম-অতি বাম বলে আখ্যা মুখ্যমন্ত্রীর। এমনকী সমালোচকদেরই সাম্প্রদায়িক স্বৈরাচার মনোভাব সম্পন্ন বলে পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। লন্ডনে গিয়ে আরজি কর কাণ্ড নিয়েও প্রশ্নের মুখে মমতা। অক্সফোর্ডের ভাষণে আরজি কর নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী বললেন, "ওটা বিচারাধীন বিষয়। এটা রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক মঞ্চ বানাবেন না। এটা নাটকের মঞ্চ নয়। এভাবে ব্যবহার করবেন না।"
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications