খানিক কমছে তৃতীয় পর্যায়ের সংক্রমণের ভয়াবহতা ? কি বলছে বিশ্বের করোনা মানচিত্র
খানিক কমছে তৃতীয় পর্যায়ের সংক্রমণের ভয়বহতা ? কি বলছে বিশ্বের করোনা মানচিত্র
করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে একাধিক দেশ। এইতিমধ্যেই প্রথম ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসাবে নাম লিখিয়ে ফেলেছে রাশিয়া। ব্রিটেন, আমেরিকা, ভারতেও জোরদার চলছে গবেষণা। এমতাবস্থায় বিশ্বের করোনা মানচিত্রে খানিক পারাপতন লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞারা। পরিসংখ্যান অনুয়ায়ী দেখা যাচ্ছে গত কয়েকদিনে বিশ্বের সর্বাধিক করোনা বিধ্বস্ত দুই দেশ আমেরিকা ও ব্রাজিলে খানিক সংক্রমণের গতি কমিয়েছে প্রাণঘাতী করোনা।

এদিকে ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটির গণ্ডি পার করেছে। মারা গেছেন সাড়ে সাত লক্ষের কাছাকাছি মানুষ। এদিকে বর্তমানে নতুন করোনা আক্রান্তের দৈনিক রেকর্ডে আমেরিকা ও ব্রাজিলকে গত সপ্তাহ থেকেই পিছনে ফেলছে ভারত। যদিও গত দু-সপ্তাহ যাবত তৃতীয় পর্যায়ের করোনা সংক্রমণের ক্ষেত্রে ওই দুই দেশের করোনা গ্রাফ খানিক নিম্নমুখী বলে দেখা গেছে। গত ২৪ ঘণ্টাতেও ভারতে যেখানে ৬১ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হন সেখানে ব্রাজিল ও আমেরিকায় ৫৪ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যা এই দুই দেশের পূর্ববর্তী রেকর্ডের থেকে অনেকটাই কম।
পাশাপাশি গোটা বিশ্বের করোনা মানচিত্রে চোখ রাখলে দেখা যাচ্ছে আক্রান্তের নিরিখে শীর্ষ দশ দেশের মধ্যে বর্তমানে শুধুমাত্র ভারত ও কলম্বিয়াতে করোনা আক্রান্তের হার উর্ধ্বমুখী রয়েছে। বাকী আট দেশেই সংক্রমণের হারে বিশেষ ওঠানামা লক্ষ্য করা যায়নি বা অনেক দেশেই নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। এদিকে এখনও পর্যন্ত মোট করোনা কেসের সংখ্যায় শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষের কিছু বেশি। তার পড়ে রয়েছে যথাক্রমে ব্রাজিল(৩১ লক্ষের বেশি), ভারত (২৩ লক্ষের বেশি), রাশিয়া ( ৯ লক্ষ), দক্ষিণ আফ্রিকা (৬ লক্ষের কাছাকাছি), পেরু ( ৫ লক্ষের কাছাকাছি), মেক্সিকো ( ৫ লক্ষ ছুঁতে চলেছে) , কলম্বিয়া (৪ লক্ষ পার করেছে), চিলি(৪ লক্ষের কাছাকাছি)। কিন্তু এর মধ্যে ভারত ও কলম্বিয়াতে গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ আগের থেকে অনেকটা বেড়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications