প্রবল প্রাকৃতিক দুর্যোগ! বাংলাদেশে মৃত কমপক্ষে ১২
প্রবল বৃষ্টির সঙ্গে ব্যাপক ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলাদেশে। রাঙামাটি ও কক্সবাজারে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টির সঙ্গে ব্যাপক ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলাদেশে। রাঙামাটি ও কক্সবাজারে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

বড় ঘটনাটি ঘটে নানিয়াচড়ের রাঙামাটিতে। সেখানে ৫ টি গ্রামে এই ধসে ১১ জনের মৃত্যু হয়। বহু মানুষ আহত হয়েছেন। অনেকেই নিখোঁজ বলে জানা গিয়েছে। ধসে বহু বাড়ির ক্ষতি হয়েছে।
অপর ঘটনাটি ঘটে কক্সবাজারের মহেশখালি উপজেলায়। এখানে মারা যান একজন।
পাশের পাহাড় থেকে ধস নামায় বুড়িহাট ইউনিয়নে ধর্মাচরণ পাড়ায় ঘরে বন্দি হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। যার মধ্যে দুমাসের একটি শিশুও রয়েছে।
এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
গতবছরের বর্ষায় একাধিক ধসের ঘটনায় প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছিল। যাঁর মধ্যে ১২০ জনের মৃত্যু হয়েছিল রাঙামাটি এলাকায়।












Click it and Unblock the Notifications