ইস্তানবুল বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গি হানা, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইস্তানবুল, ২৯ জুন : তুরস্কের ইস্তানবুলে বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তিনজন সশস্ত্র জঙ্গি বিমানবন্দরে এলোপাথাড়ি গুলি চালিয়ে সন্ত্রাসের সৃষ্টি করেছে। ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হামলায় জখম হয়েছেন প্রায় ১৫০ জন মানুষ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলার পিছনে রয়েছে জঙ্গি সংগঠন আইএস। তবে এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে হামলাকারী আত্মঘাতী জঙ্গিরা ট্যাক্সিতে চেপে আসে। বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের কাছে নেমে প্রথমে এলোপাথাড়ি গুলি চালায় তারা। পরে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়ে আত্মঘাতী হয়।












Click it and Unblock the Notifications