উৎসবের ভিড়ের মাঝে ঢুকে পড়ল গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লাশ! ভয়াবহ ঘটনা শহরের রাস্তায়, নাশকতার যোগ?
Canada: মহাসমারোহে চলছিল উৎসব। মানুষের ভিড়ে গম গম করছিল এলাকা। এমন সময়ই ভয়াবহ ঘটনা। ভরা ফেস্টিভ্যালে আচমকাই ঢুকে গেল গাড়ি। কানাডার ভ্যাঙ্কুভার শহরের ঘটনা। মৃত্যু হয়েছে বহু মানুষের। আহতও হয়েছেন একাধিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ 'লাপু লাপু ডে' ফেস্টিভ্যালে জড়ো হয়েছিলেন ফিলিপিনো সম্প্রদায়ের অনেক মানুষ। সেসময়ই সজোরে গাড়ি নিয়ে ঢুকে যায় চালক। ইতিমধ্যেই অভিযুক্ত চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা? সেনিয়ে ধন্দে পুলিশও। তাদের তরফে এখনও এই ঘটনার নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। তবে ভ্যাঙ্কুভার পুলিশ এদিন জানায়, "স্থানীয় সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা যে বয়ান দিয়েছেন, তাতে তারা বলেন, হঠাৎই উৎসবের ভিড়ে দ্রুত বেগে চলে আসে একটি কালো রঙেগ এসইউভি।" চালকের আসনে যিনি বলেছিলেন, তার বয়স কম বলেই মনে হয়েছে প্রত্যক্ষদর্শীদের। স্রেফ তাই নয়, ওই চালক মানসিক রোগের শিকারও হয়ে থাকতে পারেন বলে দাবি তাদের।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গাড়ি ধাক্কা দেওয়ার মুহূর্তের সেই ভয়ানক ভিডিও। গাড়ি চাপা দেওয়ার পর সারি সারি মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই ভিডিওতে। যারা অল্পবিস্তর আহত হন, তাদের তড়িঘড়ি উদ্ধারে নামেন প্রশাসনের আধিকারিকরা। ওই ফেস্টিভ্যালের দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিক জানান, চারিদিকে শুধু মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এতটাই দিশেহারা অবস্থা হয়েছিল, যে কাকে ছেড়ে কাকে সাহায্য করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। মৃত্যুর খবর শুনে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান তিনি। এক্স হ্যান্ডেলে মার্ক লেখেন, "যারা হতাহত হয়েছেন তাদের স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। গোটা পরিস্থিতির উপর নিরবিচ্ছিন্ন নজরদারি রেখে চলেছি আমরা।" পাশাপাশি, তড়িঘড়ি উদ্ধারকাজের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিককে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করেন ভ্যাঙ্কুভারের মেয়র কেম সিম-ও।
কানাডার নির্বাচনের আগের সপ্তাহান্তে পালিত হচ্ছিল লাপু লাপু ফেস্টিভ্যাল। ১৬ এর শতকে ঔপনিবেশিকতার বিরুদ্ধ ফিলিপিনোদের নেতাকে স্মরণেই এই উৎসব উদযাপন করা হয়ে থাকে। লাপু লাপু নামে বিপ্লবীর নেতৃত্ব ১৫২১ সালের যুদ্ধে ফার্ডিন্যান্ড ম্যাগেলানকে পরাজিত করে ফিলিপিনোরা। তাই লাপু লাপুকে স্মরণেই পালন হয় এই দিহস। কুচকাওয়াজ, ফিল্ম স্ক্রিনিং, নৃত্যানুষ্ঠান ও কনসার্টের মাধ্যমে উদযাপন করা হয়ে থাকে এই লাপু লাপু ফেস্টিভ্যাল।












Click it and Unblock the Notifications