লক্ষ্য জঙ্গি ডেরা! পারস্য উপসাগরে ফের বিমান হানা আমেরিকার

আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর বিমান হানায় মৃত্যু হল কমপক্ষে ২৫ আইএস জঙ্গির। ঘটনাটি ঘটেছে ইরাকের কিরকুক প্রদেশে। আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর হানায় জঙ্গিদের দুটি ডেরাও ধ্বংস করে দেওয়া হয়েছে

আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর বিমান হানায় মৃত্যু হল কমপক্ষে ২৫ আইএস জঙ্গির। ঘটনাটি ঘটেছে ইরাকের কিরকুক প্রদেশে। আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর হানায় জঙ্গিদের দুটি ডেরাও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

লক্ষ্য জঙ্গি ডেরা! পারস্য উপসাগরে ফের বিমান হানা আমেরিকার

শনিবারের জঙ্গি হানার বদলা রবিবারেই। শনিবার ইরাকের কিরকুকের হ্যাভিস অঞ্চলে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। রবিবারেই তেল সমৃদ্ধ এই প্রদেশে জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালায় আমেকিরাকর নেতৃত্বাধীন বাহিনী। ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরাকের নিরাপত্তা অফিসার মেজর জেনারেল মান অল সাদি।

গত বছরের ডিসেন্বরে, আইএস জঙ্গিদের দমন করার দাবি করেছিল ইরাক। কেননা ২০১৪-তে দেশের প্রায় এক তৃতীয়াংশ জায়গা জঙ্গিদের হাতে চলে গিয়েছিল। যদিও, যুদ্ধ বিধ্বস্ত এই দেশে আইএস-এর স্লিপার সেল কাজ করে যাচ্ছে।

স্লিপার সেলকে দমন করতে, আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর পাশাপাশি, ইরাকের সরকারও একাধিক বার বিমান হানা চালিয়েছে। জঙ্গি ডেরাকে লক্ষ্য করে বিমান হানাও চলে। বিশেষ করে ইরাকের উত্তরের কিছু অংশে আইএস জঙ্গিরা এখনও সক্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+