নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডস, বন্দুকবাজের হামলায় মৃত ১, আতঙ্ক ইউরোপে

নেদারল্যান্ডসের শহর ইউট্রেখ্টে ব্যস্ত রাস্তায় ট্রামের মধ্যে গুলি চালাল এক বন্দুকবাজ। একেবারে প্রকাশ্যে গুলি ছুঁড়ে কয়েকজনকে আহত করেছে সে।

নেদারল্যান্ডসের শহর ইউট্রেখ্টে ব্যস্ত রাস্তায় ট্রামের মধ্যে গুলি চালাল এক বন্দুকবাজ। একেবারে প্রকাশ্যে গুলি ছুঁড়ে কয়েকজনকে আহত করেছে সে। আপাতত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসে বন্দুকবাজের হামলা

ইউট্রেখ্টে ট্রাম স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। বন্দুকবাজের খোঁজ চলছে। তাঁকে গ্রেফতার করা যায়নি এখনও।

দিনের ব্যস্ত মুহূর্তে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটলে হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনার পিছনে কোনও জঙ্গি উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম মুখোশ পড়া এক ব্যক্তির ছবি দেখাচ্ছে। তবে সেই ব্যক্তিই বন্দুকবাজ কিনা তা স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+