মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! মধ্যরাতে তুরস্কের বিমান হানায় মৃত ১৫
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। বুধবার মধ্যরাতে তুরস্কের বিমান ও কামান থেকে গোলাবর্ষণ করা হয়। সিরিয়ার ওপর হানায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। বুধবার মধ্যরাতে তুরস্কের বিমান ও কামান থেকে গোলাবর্ষণ করা হয়। সিরিয়ার ওপর হানায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মূলত সিরিয়ার উত্তরপূর্বে কুর্দিশ নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা হলেও, মৃতদের মধ্যে আটজন সাধারণ নাগরিক আছেন বলে জানা গিয়েছে। এই হামলায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফ থেকে জানানো হয়েছে কামিসলি শহরে কামানের গোলায় কমপক্ষে ২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, বিমান হানার সংখ্যা তুলনামূলক কম হলেও, বেশিরভাগ আক্রমণ চালানো হয়েছে কামানের গোলার মাধ্যমে। বেশিরভাগ হামলাই চালানো হয়েছে, সিরিয়ার তুলস্কের সীমানায় থাকা কুর্দিশ নিয়ন্ত্রিত এলাকায়। সিরিয়ার তেল আবায়াদ শহরে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, সীমান্তে রকেট হানাও চালানো হয় তুরস্কের তরফে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচুর মানুষ নিরাপত্তা খোঁজে বাড়ি ছেড়েছেন।
এদিকে তুরস্কের এই হামলার সমালোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে তিনি কিছুতেই সমর্থন করতে পারছেন না বলে জানিয়েছেন। তুরস্ক সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেবে, মনে করছেন তিনি।
অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এই হামলাকে সমর্থন করে বলেছেন, তুর্কির দক্ষিণে থাকা সীমান্তে টেরর করিডরকে ধ্বংস করাই এই হামলার উদ্দেশ্য।












Click it and Unblock the Notifications