রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা! কমপক্ষে ৪০ যাত্রীর মৃত্যু, দেখুন ভিডিও

রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আগুন লাগার জেরে মস্কোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সর্বশেষ পাওয়া খবরে ৩৭ জনের বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে ১১ জন আহত বলে জানা গিয়েছে।

রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা! কমপক্ষে ৪০ যাত্রীর মৃত্যু, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে অ্যারোফ্লোটের সুখোই সুপারজেট ১০০ বিমানটি সেরেমেটোভো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর, বিমানে বিমানকর্মী সহ ৭৮ জন ছিলেন। রাশিয়ার উত্তর পশ্চিমের শহর মারমান্সক-এ যাচ্ছিল বিমানটি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিক পুতিন এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার তদন্ত শুরুর আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী দামিত্রি মেডভেদেভ তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের কথা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+