ট্রাম্প না অন্য কেউ, আমেরিকার ভোটকে প্রভাবিত করার ছক কষছে একাধিক দেশ
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের নজর রয়েছে রাশিয়ার। একথা নতুন নয়। ওবামাকে সরিয়ে য়খন ট্রাম্প ক্ষমতায় এলেন তখনও রাশিয়ার বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন বিশেষজ্ঞরা।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের নজর রয়েছে রাশিয়ার। একথা নতুন নয়। ওবামাকে সরিয়ে য়খন ট্রাম্প ক্ষমতায় এলেন তখনও রাশিয়ার বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন বিশেষজ্ঞরা।

আবার একটি প্রেসিেডন্ট নির্বাচনের সম্মুখীন হতে চলেছে আমেরিকা। তবে এবার আর শুধু রাশিয়া নয় নির্বাচন প্রভাবিত করার টার্গেটে রয়েছে আরও অনেক দেশ। এমনই মনে করছেন রাজনীতিকরা।
রাশিয়া ছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের উপর নজর রাখছে ইজরায়েল, সৌদি আরব, আরব আমিরশাহি, ভেনেজুয়েলা এবং চিেনর মতো দেশ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে নজরদারি চালাচ্ছে তারা। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার কোন সংবাদ মাধ্যমে কী রিপোর্ট পেশ করা হচ্ছে।
কোন রাজনীতি বিদ কী লিখছেন. তার পুঙ্খানুপুঙ্খ নজরদারি চলছে। একাধিক সাইবার সিকিউরিটি এবং অ্যানালিসিস ফার্মের সাহায্য নিচ্ছে এই দেশগুলি।
তবে রাশিয়া, ইজরায়েল এবং সৌদি আরবে কিন্তু ট্রাম্প সরকারের পক্ষেই। শোনা গিয়েছিল ওবামা সরে যাওয়ার পরে ট্রাম্পই হোক আমেরিকার প্রেসিডেন্ট এটা নাকি রাশিয়া চেয়েছিল। এবং সেকারণেই ট্রাম্পকে প্রেসিডেন্টের আসনে বসাতে একাধিক কূটনীতিককে ব্যবহার করেছিল রাশিয়া। এবারও তাদের সেই পরিকল্পনাই রয়েছে।
কারণ ট্রাম্প ক্ষমতায় থাকলে বাণিজ্যিক দিক থেকে অনেকটাই লাভবান হয় রাশিয়া। কারণ আদতে শিল্পপতি ট্রাম্প রাজনীতির থেকে বাণিজ্যটা বেশি ভাল বোঝেন। সৌদি আরব এবং রাশিয়ার মতো দেশের পক্ষে আমেরিকার প্রেসিডেন্টের পদে ট্রাম্পের মতো কোনও শিল্পপতি থাকলে ব্যবসায়ীক দিক থেকে লাভবান হবে তারা।
তবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধার সম্ভাবনা প্রবল। এতে লাভবান হবে সৌদি আরব। কারণ ইয়েমেনের সঙ্গে তাঁদের যে গণ্ডগোল চলছে সেটা সহজেই দমিয়ে ফেলতে পারবে সৌদি আরব।
ওবামাকে সরিয়ে ট্রাম্প যখন ক্ষমতায় বসে তখন ট্রাম্পের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে অনেকটাই সহযোগিতা করেছিল রাশিয়া। এবার সেই প্রভাব বিস্তারের কাজ অন্য আরও কয়েকটি দেশ করবে বলে মনে করছেন রাজনীতিকরা। ২০২০ সালের আমেরিকা আবারও প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হবে। তার আগে কী সমীকরণ হবে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications