প্রতিবেশী দেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা! কমপক্ষে ১৭ জনের মৃত্যু
প্রতিবেশী পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত এই বিমানটি রাওয়ালপিন্ডির জনবসতি এলাকার ওপর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
প্রতিবেশী পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত এই বিমানটি রাওয়ালপিন্ডির জনবসতি এলাকার ওপর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় বিমানের ৫ কর্মী এবং ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় অপর ১২ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। মূলত আগুনে পুড়ে গিয়েছেন তাঁরা। রাওয়ালপিন্ডি পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদের কাছেই। যেখানে পাকিস্তানি সেনার সদর দফতর অবস্থিত।
তবে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত এই বিমানের ভেঙে পড়ার আপাতত কোনও কারণ জানা যায়নি।
বিমান ভেঙে পড়ার পরেই উদ্ধারকারী দল ছুটে যায়। যায় দমকলের ইঞ্জিনও। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications