ঢাকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ৭ জনের, আহত শতাধিক, কারণ নিয়ে ধোঁয়াশা
বাংলাদেশের (bangladesh) রাজধানী ঢাকায় (dhaka) ভয়াবহ বিস্ফোরণ (explosion)। এই বিস্ফোরণে একটি শিশু-সহ কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক। রবিবার রাতে মগবাজার অয়ারলেস গেট এলাকায় এই বিস্ফোরণটি হয় বলে
বাংলাদেশের (bangladesh) রাজধানী ঢাকায় (dhaka) ভয়াবহ বিস্ফোরণ (explosion)। এই বিস্ফোরণে একটি শিশু-সহ কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক। রবিবার রাতে মগবাজার অয়ারলেস গেট এলাকায় এই বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে।

শাওরমা হাউসে বিস্ফোরণ
ঢাকার মেট্রোপলিটান পুলিশ কমিশনার জানিয়েছেন, মৌচার-মগবাজার সড়কের ৭৯ আউটার সার্কুলার রোডে ওপরে তিনতলা ভবন শাওরমা হাউস। সেখানেই বিস্ফোরণটি হয়। এই বিস্ফোরণে সাতটি সংলগ্ন বাড়ি এবং তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার অপর পাশে থাকা একটি বাসের সব কাঁচ ভেঙে পড়েছে। দমকলের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসেন জানিয়েছে, গ্যাস পাইপ লাইন কিংবা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বলেই মনে হচ্ছে। বাড়িটির সামনে দিয়েই গ্যাস পাইপলাইন গিয়েছে। সেখানে নির্মানের কাজ চলছিল। নির্মান কাজের ফলে গ্যাস পাইপলাইনে ছিদ্র হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

কারণ নিয়ে ভিন্ন মত
স্থানীয় প্রশাসনের তরফে প্রাথমিকভাবে গ্যাসের থেকে বিস্ফোরণের কথা বলা হয়েছি। কিন্তু পরে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে বলা হয়েছে, যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে, তত এব্যাপারে কিছু বলা সম্ভব নয়। রাতেই ঘটনাস্থল পরিবদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার সফিকুল ইসলাম। তিনিই সাতজনের মৃত্যুর খবর জানিয়েছেন। কমিশনার জানিয়েছে, ঘটনায় জঙ্গি হামলা কিংবা বোমা বিস্ফোরণের মতো সেরকম কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। গ্যাস বিস্ফোরণ থেকেই ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি। পুলিশ কমিশনার আরও জানিয়েছেন দমকলের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাই তদন্ত করে তাদের মতামত দেবে বলে জানিয়েছেন তিনি। (ফাইল ছবি)

প্রত্যক্ষদর্শীদের দাবি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িটির একেবারে নিচের তলায় বিস্ফোরণটি হয়। সেখানে একটি ইলেকট্রনিক শোরুম ছিল। এছাড়াও সেখানে একটি মাংসের দোকান, হোটেল এবং মিষ্টির দোকান ছিল। বিস্ফোরণের পরে তার আর কোনও অস্তিত্ব নেই। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে।

আহতরা ভর্তি বিভিন্ন হাসপাতালে
আহতদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ১০ জনকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্ল্যাসটিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও বাকি আহতদের মাগবাজার এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অভস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications