রহস্যজনকভাবে পরপর 'ধর্ষক' খুন! 'সিরিয়াল কিলার' কিভাবে চালাচ্ছে হত্যালীলা, তোলপাড় বাংলাদেশ

রক্তাক্ত মৃতদেহের গায়ে থাকছে 'হারকিউলিস'-এর চিঠি। একটি কাগজের চিরকুটে লেখা থাকছে যিনি মৃত তিনি একজন ধর্ষক। এরকম ৩ জনের মৃত্যু ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাংলাদেশে।

রক্তাক্ত মৃতদেহের গায়ে থাকছে 'হারকিউলিস'-এর চিঠি। একটি কাগজের চিরকুটে লেখা থাকছে যিনি মৃত তিনি একজন ধর্ষক। এরকম ৩ জনের মৃত্যু ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাংলাদেশে। 'ধর্ষক'দের রহস্যজনক মৃত্যু নিয়ে রীতিমত তোলপাড় বাংলাদেশ।

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত প্রথমে হয় ২ টি মৃত্যু ঘিরে। বাংলাদেশের ভান্ডারিয়া এলাকায় এমন ২ জন খুন হয়েছেন যাঁদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ রয়েছে। আর তাদেরই খুন করে রেখে যায় জনৈক 'হারকিউলিস'।

কবে দেখা যায় এমন ঘটনা?

কবে দেখা যায় এমন ঘটনা?

প্রথম ঘটনাটি সামনে আসে ১৪ জানুয়ারি। যেদিন খুন হওয়া দু'জনকে 'ধর্ষক' হিসাবে দাবি করে, বার্তা দেওয়া হয় মৃতব্যক্তি ধর্ষক, আর সেই জন্যই তাঁর অএই পরিণতি হল। উল্লেখ্য, কম্পিউটারে প্রিন্ট করা কাগজে এমন লেখা লেখা হয়েছে। জানা যায় মৃতদেহ ধান ক্ষেতে সকালে দেখতে পান স্থানীয়রা।

টার্গেট রাজপুর!

টার্গেট রাজপুর!

ভান্ডারিয়ার পর সিরিয়াল কিলারে পরবর্তী টার্গেট ছিল রাজপুর। সেখানে একইভাবে আরও একটি খুন হয়। যেখানেও কাগজে লেখা হয় 'ধর্ষকরা সাবধান'.., লিখেই বার্তা দেওয়া হয় ধর্ষণের শাস্তি মৃত্যু।

শেষ পাওয়া তথ্য কী বলছে?

শেষ পাওয়া তথ্য কী বলছে?

গোটা বাংলাদেশের পুলিশ এই সিরিয়াল কিলার হারকিউলিসকে খুঁজতে চরম তৎপরতায় অভিযান চালাচ্ছে। এদিকে, একের পর এক চিঠিতে হারকিউলিস জানাচ্ছে সে কোন ঘটনার জেরে কোন ব্যক্তিকে গত্যা করেছে। ভাণ্ডারিয়ায় এক ছাত্রীকে ধর্ষণের দায়ে খুন হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তবে ফিল্ম কায়দায় এমন হত্যার তদন্তে নেমে এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+